1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

কারাগারে ৪৮ জন চিকিৎসক নিয়োগের নির্দেশ হাইকোর্টের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৪৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বন্দিদের সুচিকিৎসা নিশ্চিত করতে সারা দেশের কারাগারে ৪৮টি শূন্য পদে চিকিৎসক নিয়োগ দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও কারা মহাপরিদর্শককে (আইজি) আদেশটি প্রতিপালন করতে এবং আগামী বছরের ৮ জানুয়ারির মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে আজ মঙ্গলবার আদেন দেন আদালত।

এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিনের দায়ের করা রিট আবেদনের শুনানিকালে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গতকাল কারাগারের আইজির কার্যালয় আইনজীবীর মাধ্যমে হাইকোর্ট বেঞ্চে একটি প্রতিবেদন দাখিল করে। সেখানে বলা হয়, কারাগারে মোট ৯৩ জন চিকিৎসক ডেপুটেশনে নিয়োগ দেওয়া হয়েছে এবং চিকিৎসকের ৪৮টি পদ শূন্য রয়েছে।

শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার এবং কারা মহাপরিদর্শকের পক্ষে আইনজীবী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com