1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শেরপুরে প্রতারণা করে ব্যবসায়িকে অপহরণ, হাতিয়ে নিলেন স্বর্ণ ও টাকা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৩৩১ বার দেখা হয়েছে

বগুড়া জেলা পতিনিধি : বগুড়ার শেরপুরে প্রতারণা করে ব্যবসায়ীকে অপরহরণের পর নগদ টাকা এবং এটিএম কার্ড দিয়ে টাকা উঠিয়ে নেয়ার পর রাস্তায় ফেলে গিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে শেরপুর থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন আহসান হাবিব (৪০) নামের ওই ব্যবসায়ী।  আহসান হাবিব উপজেলার ধনকুন্ডি গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে গত ১৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ঘোগা ব্রীজ সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে।

জানা গেছে, আহসান হাবিব গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার চান্দাইকোনা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শেরপুর শহরের পৌছালে পিছন থেকে আসা সাদা প্রাইভেট তার মোটর সাইকেল আটকায়। এরপর চারজন দুর্বৃত্ত র‌্যাব এর পোশাক পরে, হাতে হ্যান্ডক্যাপ, পিস্তল, ক্যারেন্টের শক দেওয়ার তার সহ, তার কাছে গিয়ে নিজেদের  র‌্যাব পরিচয় দিয়ে তাকে প্রাইভেট কারে তুলে ঢাকার দিকে রওনা দিয়ে চলে যায়। এরপর কথিত রাসেল নামের এক ব্যক্তি তার ব্যবহৃত বাজাজ বগুড়া হ ১৮- ৩৪৪৪ ১২৫ সিসির মোটর সাইকেলটি চালিয়ে কারের সাথে সাথে যায়। এরপর দুর্বৃত্তরা তার বিকাশের পিন কোড নিয়ে তার বিকাশ নম্বর ০১৭৩১- ৩৩০৯৭০ থেকে পার্সোনাল বিকাশ নম্বর ০১৮৩৫-৮১৫৬৭২ এ ১৩ হাজার ৯০০ টাকা সেন্ট মানি করে নেয়। এছাড়া তার হাতে থাকা একটি স্বর্নের আংটি এবং কাছে থাকা নগদ ৪ হাজার হাতিয়ে নেয়

 

এরপর তাকে ভয়ভীতি দেখিয়ে তার ডাচ্-বাংলা ব্যাংক একাউন্ট নং ৭০১৭৩১১৩১২৩২৬ এর এটিএম কার্ড থেকে ঐ রাতেই ১ লক্ষ টাকা এবং পরদিন ৮৫ হাজার টাকা উত্তোলন করে। এরপর ঐ দিন দুর্বৃত্তরা তাকে গাজীপুর চান্দুরা চৌরাস্তা ব্রীজের দক্ষিণ পাশে তাকে মোবাইল ফোন সহ নামিয়ে দেয় এবং তার মোটর সাইকেলটি সেখানে ফেলে যায়। পরে আহসান হাবিব মোটরসাইকেল নিয়ে বাড়ী ফেরেন। এরপর শনিবার শেরপুর থানায় এসে একটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার আতাউর রহমান বলেন, মামলা হয়েছে। তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com