1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইতিহাস গড়ে গোল্ডেন বল জিতলেন মেসি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: লিওনেল মেসির শেষ বিশ্বকাপ আসরে ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়েছে আর্জেন্টিনা। এটি ছিল আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন এলএমটেন। পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর আগে ২০১৪ বিশ্বকাপেও তিনি গোল্ডেন বল জিতেছিলেন।

চলতি আসরে মেসি ৭ ম্যাচ থেকে ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করেন এবং ফাইনালসহ পাঁচ ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পান।

নিজের প্রাচুর্যময় ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ছিল ফুটবল বিশ্বকাপের ট্রফি। এবার সেই আক্ষেপও ঘুঁচালেন এলএমটেন। ফাইনালে মাঠে নামার সঙ্গে সঙ্গেই দুটি রেকর্ড নিজের করে নেন মেসি। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখন মেসির দখলে। এর আগে সেমিফাইনালে জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউজের ২৫ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেন। আজ তাকে ছাড়িয়ে গেলেন মেসি।

এছাড়া মেসি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড আরেকধাপ এগিয়ে নিলেন। এর আগে ১৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে রেকর্ডটি ছিল মেক্সিকোর অধিনায়ক রাফায়েল মার্কুইজের দখলে। সেমিফাইনালে তাকে ছাড়িয়ে যান মেসি। আজ নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন এলএমটেন। বিশ্বকাপে এখন অধিনায়ক হিসেবে মেসির ম্যাচ সংখ্যা ১৯টি।

এছাড়াও বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ডে জার্মানি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে একই কাতারে বসলেন ফুটবলের ক্ষুদে জাদুকর। এর আগে জার্মানির মিরোস্লাভ ক্লোসা সর্বোচ্চ ১৭ ম্যাচ জয়ের স্বাদ পেয়েছিলেন। আজ মেসি তার পাশে বসলেন।

ফাইনালে মেসি ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনির একটি রেকর্ড নিজের করে নিয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক সময় মাঠে থাকার রেকর্ড গড়েন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। এর আগে পাওলো মালদিনি সর্বোচ্চ ২ হাজার ২১৭ মিনিট খেলেছিলেন। আজ মেসি তাকে টপকে খেলেন ২ হাজার ২৪৬ মিনিট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com