1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্ব বৃদ্ধি, দুর্নীতি দমন ও পাচার রোধ: বাজেট বাস্তবায়নের মূল চাবিকাঠি জুলকান ইনডোর অ্যারেনা’য় সম্পন্ন হলো ‘জুলকান বিটডাউন আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে ব্র্যাকের উদ্যোগ” ‘আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি, কোটি টাকার তদবিরেও লাভ হয়নি’ — স্বাস্থ্যমন্ত্রী রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত চাটখিলে মাদকসম্রাজ্ঞী ববিতার বিলাসবহুল জীবনযাপন, প্রশাসনের নীরবতায় উদ্বেগ “জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

বিপিএল : টানা তিন জয়ে শীর্ষে সিলেট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সিলেট স্ট্রাইকার্সের জয়ের রথ চলছেই। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটির জয়যাত্রা থামাতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামকে ৮৯ অলআউট করে ৪৫ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয়ে মিশন শুরু করে সিলেট।

নিজেদের দ্বিতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে ১৯৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে তাওহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিক, থিসেরার ব্যাটিং নৈপুণ্যে ৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় সিলেট।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে জাকির আলী অনিকের ৪৩ বলের ৫৭ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৪৯ রান করে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা।

টার্গেট তাড়া করতে নেমে তাওহিদ হৃদয়ের ৩৭ বলের ৫৬ আর মুশফিকুর রহিমের ২৫ বলের অপরাজিত ২৮ রানে ভর করে ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।

টানা তিন ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিলেট। এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় পজিশনে আছে রংপুর ও ঢাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com