1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

“১৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে ইউজিসি’র গণ বিজ্ঞপ্তি “

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ২১৫ বার দেখা হয়েছে

 

বঙ্গনিউজবিডি  প্রতিবেদক : বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ইউজিসি’র জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাময়িক সনদের মেয়াদ উত্তীর্ণ এবং নির্ধারিত সময়সীমার মধ্যে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তরে ব্যর্থ হয়েছে দেশের ১৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে নির্ধারিত সময়সীমার মধ্যে স্থায়ী ক্যাম্পাসে সব কার্যক্রম স্থানান্তর ও ক্যাম্পাস নির্মাণে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় যেমন প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, আশা ইউনিভার্সিটি ও ভিক্টোরিয়া ইউনিভার্সিটির সব প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ থাকবে। স্টেট ইউনিভার্সিটি ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস ব্যতিত অন্যত্র নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ থাকবে।

রয়েল ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, দ্যা মিলেনিয়াম ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি–এই ৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আগামী মার্চ মাসের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের জন্য সময় বেধে দেওয়া হয়েছে। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ, ব্র্যাক ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি এবং দ্যা পিপলস্ ইউনিভার্সিটি অব বাংলাদেশ–এই ৬টি বিশ্ববিদ্যালয়কে আগামী জুন মাসের মধ্যে নিশ্চিত ভাবে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যেতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সব প্রোগ্রামে নতুন ভর্তি বন্ধ থাকবে। একই সঙ্গে অস্থায়ী ক্যাম্পাস/ভবনগুলো অবৈধ বলে বিবেচিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com