1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বগুড়া শেরপুরে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৩৬৪ বার দেখা হয়েছে
জেলা প্রতিনিধি বগুড়া : বগুড়া শেরপুরে নবম শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯মার্চ) দুপুরে শহরের শান্তিনগর এলাকার বহুতল ভবনের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই স্কুলছাত্রের নাম রিয়াদ হোসেন (১৪)। সে পাশ্ববর্তী শাজাহানপুর উপজেলার সোনাকানিয়া গ্রামের রহিদুজ্জামানের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রিয়াদ হোসেন স্থানীয় পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। শেরপুর শহরের ওই বাসায় তারা ভাড়া থাকতেন। বুধবার বিকালে রিয়াদ হোসেনকে বাসায় রেখে গ্রামের বাড়িতে যান তার মা ও বাবা। পরদিন বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বাসার দরজায় এসে খোলার জন্য রিয়াদকে ডাকাডাকি করা হয়। কিন্তু কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না তারা। একপর্যায়ে তার মোবাইল নম্বরে ফোন দেওয়ার পর রিসিভ না হওয়ায় সন্দেহ হয়। ফলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়।

পরে শয়নকক্ষের সেলিংফ্যানের সঙ্গে রিয়াদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন।

শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাম্মাক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সম্ভবত পরিবারের প্রতি অভিমান করে এই আত্মহননের পথ বেঁছে নিয়েছে। এরপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা ও বলা সম্ভব হবে।

এছাড়া এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু হয়েছে বলে জানান তিনি। এদিকে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। কারণ রিয়াদের মৃত্যুর নেপথ্যে প্রেম সংক্রান্ত বিষয় রয়েছে বলে স্থানীয় একটি সূত্র দাবি করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com