1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিয়ে নিয়ে নতুন বিপদে ইমরান খান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খান এবার বিয়ে নিয়ে নতুন বিপদে পড়লেন। গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) ইসলামাবাদ, মুহাম্মদ আজম খান এক ঘোষণায় জানান বুশরা বিবির সঙ্গে ইমরান খানের অবৈধ বিয়ের মামলা গ্রহণযোগ্য।খবর জিও টিভির।

চলতি বছরের এপ্রিলে ইসলামাবাদের একটি আদালতে ইমরান ও বুশরা বিবির বিয়ে পড়ানোর দায়িত্ব পালনকারী মুফতি মোহাম্মদ সাঈদ দাবি করেন, ইমরান খান যখন বুশরা বিবিকে বিয়ে করেন, তখন তার ইদ্দতকালীন (তালাক বা স্বামীর মৃত্যুর পর নারীদের ধর্মীয় বিধানমতে নির্দিষ্ট সময় পর্যন্ত বিয়ে থেকে বিরত থাকা) সময় পার হয়নি।

ইসলামাবাদের একটি স্থানীয় আদালতে ১২ এপ্রিল মুফতি সাঈদ তার বক্তব্য রেকর্ড করার সময় এমন দাবি করেন। বুশরা বিবির ইদ্দতের সময় পার হওয়ার আগেই ইমরান খানের সঙ্গে তার বিয়ে নিয়ে ইসলামাবাদের একটি আদালতে পিটিশন করা হয়েছে। পরবর্তীতে ইসলামাবাদের দেওয়ানি আদালত এই পিটিশনকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করে। তবে শেষমেশ গতকাল এ রায় খারিজ করে দিয়েছেন এডিএসজে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের বিরুদ্ধে মুহম্মদ হানিফ এই পিটিশনটি দাখিল করেছেন। তিনি দাবি করেন, ২০১৭ সালের নভেম্বরে বুশরা বিবির তালাক হয় এবং তিনি ২০১৮ সালের ১ জানুয়ারি ইদ্দতকালীন সময়ে ইমরান খানকে বিয়ে করেন। এটি শরিয়া ও ইসলামবিরোধী। ২০১৮ সালে ইমরান খান ও বুশরা বিবির বিয়ের দায়িত্ব সম্পন্ন করার কাজে নিয়োজিত ছিলেন মুফতি মোহাম্মদ সাঈদ। তিনি বলেছেন, বুশরা বিবির ইদ্দতকালে এ বিয়ে হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com