1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

আটকের আগে গয়েশ্বরকে যেভাবে পেটায় পুলিশ!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর ধোলাইখালে আজ শনিবার বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা করেছে পুলিশ। এরপর কয়েক দফা সংঘর্ষ চলে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে।

সাপ পেটানোর মতো করে গয়েশ্বরকে পেটানো হয়েছে বলে উপস্থিত নেতাকর্মীরা দাবি করেছেন।

সরজমিনে দেখা গেছে, সংঘর্ষ চলাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বেশ কয়েকজন নেতাকর্মী একটি ভবনের নিচে আশ্রয় নেন। সেখান থেকে তাদের বের করে নিয়ে আসে পুলিশ।

তাদের ঘিরে রাখেন পুলিশ সদস্যরা। এরপর বেশ কয়েকজন পুলিশ সদস্য এসে আটক থাকা বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে লাঠিপেটা শুরু করে।

এতে বিএনপি নেতা আব্দুস সালাম আজাদসহ আটক থাকা নেতারা গয়েশ্বর চন্দ্র রায়কে মার থেকে রক্ষা করতে আসেন। পুলিশ সদস্যরা তাদেরও লাঠিপেটা করে।

এক পর্যায়ে বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায় লুটিয়ে রাস্তায় পড়লেও কয়েজন পুলিশ সদস্য মারতেই থাকেন। তখন অন্য কয়েকজন পুলিশ সদস্য বাধা দেয়। এরপর গয়েশ্বর চন্দ্রকে গাড়িতে তুলে পুলিশ।

উল্লেখ্য, রাজধানী ঢাকার ধোলাইখালে বিএনপির অবস্থান কর্মসূচি পালন করছিল বিএনপি নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com