1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

টিকা পেতে জবি শিক্ষার্থীদের আবেদন শুরু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনাভাইরাসের টিকা নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও গবেষকদের জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য তথ্যাদি পাঠানোর আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এবং এমফিল ও পিএইচডি গবেষকবৃন্দকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে তাদের তালিকা স্বাস্থ্য অধিদফতরে পাঠানোর জন্য জাতীয় পরিচয়পত্রধারী শিক্ষার্থী ও গবেষককে ইংরেজি ক্যাপিটাল লেটারে জরুরি ভিত্তিতে আগামী ১০ জুনের মধ্যে www.jnu.ac.bd/vfc19 এই লিংকে তথ্যাদি প্রদানের জন্য অনুরোধ করা হল। পরবর্তীতে শিক্ষার্থী ও গবেষকদের করণীয় সম্পর্কে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও এতে জানানো হয়।

তবে যে সকল শিক্ষার্থীর এখনও জাতীয় পরিচয়পত্র নেই তারা কিভাবে টিকা পাবে? এমন প্রশ্নের জবাবে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের এখন আবেদন করার প্রয়োজন নেই। পরবর্তীতে স্টুডেন্ট আইডি অথবা জন্মনিবন্ধন সনদ দিয়ে স্পেশালি ব্যবস্থা করা যায় কিনা সে ব্যাপারে ইউজিসির সাথে যোগাযোগ চলছে। ইউজিসি থেকে নির্দেশনা পেলে আমরা সেভাবে ব্যবস্থা নিব।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ফেরদৌস জামান বলেন, শিক্ষার্থীদের বৃহৎ একটি অংশ জাতীয় পরিচয়পত্র পায়নি। তাদের কথা চিন্তা করে একটা আলাদা অ্যাপস তৈরি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যয়নের ভিত্তিতে তাদের জন্যও টিকার ব্যবস্থা করা হবে। সরকার থেকেও শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদানের নির্দেশনা দেওয়া আছে। বিশ্ববিদ্যালয় থেকে এরকম শিক্ষার্থীদের একটা তালিকা দেওয়া হলে আমরা ওই শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করব।

বিশ্ববিদ্যালয় এখনই সশরীরে পরীক্ষা নিতে পারবে কিনা? এমন প্রশ্নের জবাবে ফেরদৌস জামান বলেন, স্বাস্থ্যবিধি মেনে যেকোনও বিশ্ববিদ্যালয় চাইলে পরীক্ষা নিতে পারবে। তবে হল খুলতে পারবে না। হল খুলতে হলে টিকা নিশ্চিত করতে হবে। আর ক্লাস-পরীক্ষা নিতে হবে পর্যায়ক্রমে। ব্যাচ কিংবা অনুষদভিত্তিক পরীক্ষা নিলে ঝুঁকি কম থাকবে। যেকোনও বিশ্ববিদ্যালয় চাইলেই নিজেদের মধ্যে আলোচনা করে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com