1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

সাড়ে ৫ ঘণ্টা পর খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ২১৬ বার দেখা হয়েছে

সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারের আগুন ।রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় তার বেয়ে নামতে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫ জন।

ভবনটিতে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের দুটি অফিস ছিল বলে জানা গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানাবে ফায়ার সার্ভিস।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টায় খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো ফ্লোরে। আতঙ্কিত অনেকেই ছুটে যান ছাদে। এরপর তারা বেঁচে ফেরার আকুতি জানান। খবর পেয়ে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার মাইন উদ্দিন বলেন, রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনে আটকে পড়া ৬ জন পুরুষ ও ২ জন নারীকে ক্রেনের মাধ্যমে উদ্ধার করে নিচে নামিয়ে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, ভবনটির ১৩ তলা ও ১৪ তলায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের দুটি অফিস ছিল। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাবে ফায়ার সার্ভিস।

আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, সুষ্ঠু তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় মোবাইলসেবা বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে মোবাইল ফোন অপারেটররা। অগ্নিকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসরকারি অপারেটর রবি ও গ্রামীণফোন।

এক বিজ্ঞপ্তিতে রবি বলছে, খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় কারিগরি কারণে কিছু গ্রাহকের রবি থেকে অন্য অপারেটরে অথবা অন্য অপারেটর হতে রবিতে ভয়েস কল করার ক্ষেত্রে সাময়িক অসুবিধা হতে পারে। কারিগরি বিভাগ দ্রুততম সময়ে সমস্যাটি সমাধানে কাজ করে যাচ্ছে।

অন্যদিকে, গ্রামীণফোন এক বিজ্ঞপ্তিতে বলছে, মহাখালীর আমতলীতে অগ্নিকাণ্ডের কারণে কারিগরি বিপর্যয়ে কিছু গ্রাহকের গ্রামীণফোন থেকে অন্য অপারেটরে ভয়েস কলজনিত সাময়িক অসুবিধা হতে পারে। আমাদের টিম দ্রুততার সঙ্গে সমস্যাটি সমাধানে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com