1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

অর্থ নয়, টিকা এখন মূল উদ্বেগের বিষয় : ড. আতিউর রহমান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অর্থ নয়, করোনার টিকা এখন মূল উদ্বেগের বিষয়। আমাদের প্রবৃদ্ধি-ঘাটতি নিয়ে কম চিন্তা করা প্রয়োজন। দৃষ্টি রাখা প্রয়োজন, কীভাবে দেশের ৬০ থেকে ৭০ ভাগ মানুষকে যত দ্রুত সম্ভব টিকা দেয়া যায়, যা মানুষকে প্রশান্তি দেবে এবং অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করবে।

রোববার (৬ জুন) বিকেলে ‘বাজেট অ্যান্ড বিজনেস আউটলুক ডিউরিং ২০২১-২২ : স্ট্র্যাটেজিক প্রাইওরিটিজ’ শীর্ষক এক অনলাইন আলোচনায় এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান। জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বিষয়গুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

‘বাজেট ২০২১-২২ : ইনসেনটিভাইজিং বিজনেস টু বোলস্টার এমপ্লয়মেন্ট’ শীর্ষক আলোচনায় আতিউর রহমান উল্লেখ করেন, ‘পর্যাপ্ত তারল্য থাকায় ব্যাংক খাত থেকে ঋণ নেয়া ঝুঁকির নয়।’

তিনি বলেন, ২০২১-২২ অর্থবছরের বাজেটে বিকাশ ও রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) ক্ষেত্রে করপোরেট কর ৫ থেকে সাড়ে ৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব সঠিক হয়নি। এদিকে বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের যে প্রস্তাব করা হয়েছে, তাও কমানো উচিত। তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর কর একই রাখা হয়েছে, এটা বাড়ানো প্রয়োজন।

পরিবর্তনশীল করোনা পরিস্থিতি মোকাবিলায়ও প্রস্তুত থাকা প্রয়োজন উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, ‘সীমান্ত এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। বিশেষ বরাদ্দ এসব এলাকায় করোনা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।’

অনলাইন আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আরও ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক আফতাব-উল-ইসলাম এবং ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন আহসান এইচ মানসুর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com