1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

অবরোধের দ্বিতীয় দিনেও চলছে না দূরপাল্লার বাস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২৬৩ বার দেখা হয়েছে

মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক মো. তারিকুল ইসলাম মানবজমিনকে বলেন, যাত্রীর অভাব। সব বাস বসে আছে। যাত্রী না থাকলে শূন্য সিট নিয়ে বাস ছাড়া যাচ্ছে না। যদিও কাউটারগুলো খোলা রাখা হয়েছে। দীর্ঘ ২ ঘণ্টা পর হয়তো একটা বাস ছাড়া সম্ভব হয়।

গাবতলী টার্মিনালের সৌদিয়া পরিবহনের প্রতিনিধি খুরশেদ আলম মানবজমিনকে বলেন, আজও দূরপাল্লার বাস ছাড়ছে না গাবতলী টার্মিনাল থেকে। তাদের পরিবহন সাধারণত কক্সবাজার, বান্দরবন ওইসব এলাকায় চলাচল করে। কিন্তু যাত্রীর অভাবে বাস ছাড়ছে না তারা।

গাবতলীতে ঢাকা-গোপালগঞ্জ দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টার জানান, আজও দূরপাল্লার বাস চলছে না। প্রস্তুতি আছে, তবে যাত্রী সংকট।

যানবাহন সংকটে মানুষ ভোগান্তিতে পড়েছে এমন চিত্র দেখা গেছে রায়ের বাগে।

এখানে বাসস্ট্যান্ডে কিছু যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। তাজুল ইসলাম নামের একজন বলেন, সকাল থেকেই রাস্তা ফাঁকা দেখছি।

একজন ট্রাফিক পুলিশ জানান, মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহনের চাপ কিছুটা কম রয়েছে। তবে যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।

সিএনজিচালিত অটোরিকশাচালক আজিজুল অভিযোগ করে বলেন, ভোর থেকে সকাল আটটা সাড়ে আটটা পর্যন্ত প্রায় ৮০০ টাকা ভাড়া হয়। কিন্তু এখন ২০০-৩০০ টাকাও ভাড়া হচ্ছে না। কারণ জেলার পরিবহনগুলো তো ঢাকায় আসছে না, মানুষ কম হলে ভাড়া তো কম হবেই। মানুষের মনে উৎকণ্ঠা-আতঙ্ক রয়েছে কখন কী হয় এজন্য বের হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com