1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

যুদ্ধবিরতির দ্বিতীয় দিন আজ, মুক্তি পাবে ৪২ ফিলিস্তিনি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: হামাস ইসরাইলের মধ্যে চলা চারদিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিন আজ। শর্ত অনুযায়ী, দ্বিতীয় দিনে ৪২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল।

এদিকে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর আটক করে গাজায় নিয়ে যাওয়া জিম্মিদের মধ্য থেকে ১৪ জিম্মিকে শনিবার মুক্তি দেওয়া হবে।

শুক্রবার থাই নাগরিক এবং ইসরাইলিসহ গাজায় আটক প্রায় দুই ডজন জিম্মিকে বন্দিদশা থেকে মুক্তি দেয় হামাস। একইসঙ্গে ওইদিন ইসরাইলের হেফাজতে থাকা ৩৯ ফিলিস্তিনি বন্দিও মুক্তি পেয়েছে।

চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির চারদিনে ইসরাইল তাদের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে।

এদিকে চার দিনের যুদ্ধবিরতি শেষে ফিলিস্তিনের গাজায় ফের হামলা শুরু করবে দখলদার ইসরাইল। বৃহস্পতিবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এ ঘোষণা দেন।

তিনি বলেন, স্বল্প সময়ের বিরতি শেষ হলে আরও অন্তত দুই মাস হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাবে ইসরাইলের বাহিনী। সেজন্য এ বিরতিতে সেনাদের প্রস্তুতি নিতে, তদন্ত করতে, আরও অস্ত্র সরবরাহ করতে এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com