1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয়

ঠাকুরগাঁও: ডিসেম্বরে প্রদর্শনী হবে চলচ্চিত্র ‘ ১৯৭১ সেই সব দিন’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৭ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি:  বিজয়ের মাসে ঠাকুরগাঁও পাক হানাদার মুক্তদিবস ৩রা ডিসেম্বর কে লক্ষ্য করে ঠাকুরগাঁওয়ে প্রদর্শিত হচ্ছে হৃদি হকের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোড়ন সৃষ্টিকারী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র  ‘১৯৭১ সেই সব দিন’।  জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইতিমধ্যেই হওয়া ৩টি প্রদর্শনীই হাউজফুল ছিল বলে জানিয়েছেন অভিনেতা লিটু আনাম।  ঠাকুরগাঁওয়ের বেসরকারি সংস্থা ইএসডিও’র প্রধান কার্যালয়ে  এক সংবাদ সম্মেলনে এ ছবির ৫টি প্রদর্শনী হওয়ার কথা আগেই নিশ্চিত করেন চলচ্চিত্রটির পরিচালক হৃদি হক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ঠাকুরগাঁওয়ের সন্তান অভিনেতা লিটু আনাম, অভিনেত্রী মৌসুমী হামিদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রটির একটা বড় অংশের চিত্রগ্রহণ হয় ঠাকুরগাঁওয়ের লোকেশনে। এ বিষয়টি স্মরণ করে হৃদি হক জানান,  ৩ রা ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয়ে ঠাকুরগাঁওয়ের আকাশে উদিত হয় লাল সবুজের পতাকা। তাই এ দিনটিকেই আমরা বেছে নিয়েছি এ জেলার মানুষের সাথে একসারিতে বসে চলচ্চিত্রটি উপভোগ করবার জন্য।
প্রদর্শনীর পৃষ্ঠপোষক ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন,  ‘১৯৭১ সেই সব দিন’ ছবিটি দেখবার জন্য ঠাকুরগাঁওয়ে দর্শকের উপচে পড়া ভীড় এদেশে ভালো সিনেমার জন্য শুভবার্তা দেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com