1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দৌলতদিয়া যৌনপল্লিতে এইডসের ঝুঁকিতে ৪ হাজার যৌনকর্মী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এইচআইভি বা এইডস আক্রান্তের হার তুলনামূলক কম। তবে কিছু কিছু স্থানে, বিশেষ করে দেশের যৌনপল্লিগুলোতে এর প্রাণঘাতী রোগের সংক্রমণ বাড়ার আশঙ্কা আছে। এর মধ্যে বেশি ঝুঁকিতে রয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির যৌনকর্মী এবং তাদের কাছে আসা পুরুষেরা। এ পর্যন্ত এখানে পাঁচজন এইডস রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) ছিল বিশ্ব এইডস দিবস। সারাদেশে নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। তবে দৌলতদিয়া যৌনপল্লিতে এইডস প্রতিরোধে যথাযথ সচেতনতামূলক কার্যক্রম না থাকায় এই রোগে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে।

যৌনপল্লি সংশ্লিষ্ট বেসরকারি একাধিক সংগঠন জরিপ চালিয়েছে। এর মধ্যে মুক্তি মহিলা সমিতির সম্প্রতি চালানো জরিপ অনুযায়ী এখানে ১ হাজার ৫০ জনের মতো যৌনকর্মী, ২৮১ জন বাড়িওয়ালি ও ৫০০ টি শিশু রয়েছে। এর বাইরেও বয়স্ক নারী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা মিলে আরও এক হাজারসহ প্রায় চার হাজার বাসিন্দা রয়েছেন, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এইচআইভি/এইডসসহ নানা যৌন রোগের ঝুঁকিতে রয়েছেন।

গণস্বাস্থ্য সংস্থা দৌলতদিয়ার জরিপ অনুযায়ী, দৌলতদিয়া যৌনপল্লিতে প্রায় ১ হাজার ৩০০ জন যৌনকর্মীসহ প্রায় চার হাজার মানুষ বাস করেন। তারা প্রত্যেকে এইচআইভি/এইডসসহ নানা যৌন রোগের ঝুঁকিতে আছেন। সর্বশেষ গত আগস্ট মাসের সমীক্ষা অনুযায়ী, দৌলতদিয়ায় তিনজন যৌনকর্মী এবং স্থানীয় দুজন পুরুষ খদ্দেরসহ মোট পাঁচজন এইচআইভি শনাক্ত হয়েছেন।

দৌলতদিয়া যৌনপল্লির কয়েকজন বাসিন্দা বলেন, বিভিন্নস্থান থেকে প্রতিদিন কয়েক হাজার পুরুষ এই পল্লিতে যাতায়াত করেন। এখানে আসা লোকজন কনডম ব্যবহারে অনাগ্রহী। এ কারণে এখানে এইচআইভি/এইডস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তারা আরও বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র ও পায়াকট বাংলাদেশ নামক সংস্থা এইডস ও যৌনরোগ নিয়ে এই পল্লিতে কাজ শুরু করেছে।

দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক মো. জুলফিকার আলী বলেন, ১ ডিসেম্বর সরকারি ছুটি থাকায় এইডস দিবসের কোনো কর্মসূচি নেই। সিভিল সার্জনের পরামর্শে রোববার দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা হয়েছে। আগের জরিপে এখানকার চারজন এইডসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। সর্বশেষ গত আগস্ট মাসে আরেকজন যৌনকর্মীর শরীরে এইডস শনাক্ত হয়েছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিম তারান্নুম হক বলেন, যৌনকর্মী ও তাদের কাছে আসা লোকজন মারাত্মক ঝুঁকিতে আছেন। এ জন্য এইডসসহ অন্যান্য যৌনরোগের সংক্রমণ কমাতে বিভিন্ন বেসরকারি সংগঠনের মাধ্যমে স্বাস্থ্য বিভাগ পল্লিতে কাজ করছে। তাদের নিয়মিত মনিটরিং ছাড়াও জটিল এবং সন্দেহজনক রোগীদের চিকিৎসা ও পরামর্শ দিয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com