1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ও মোবাইল ব্যবহার করার অভিযোগে গ্রেপ্তার-৯

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৪ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রাইমারীর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ঠাকুরগাঁওয়ে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরীক্ষা চলাকালীন সময়ে ডিজিটাল প্রযুক্তির মোবাইল ডিভাইস ও মোবাইল ফোন সহ ৯ জন পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৮ ডিসেম্বর) পৌর শহরের পুলিশ লাইন স্কুল, সদর উপজেলার কচুবাড়ী উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণকারী সন্দেহজনক কয়েকজন পরীক্ষার্থীর শরীর তল্লাশি করে উদ্ধার করা হয় ব্যাংকিং ক্রেডিট কার্ডের আকারে তৈরি একাধিক মোবাইল ডিভাইস।
এ সময় তাদের গ্রেপ্তার করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন, সোহানুর রহমান (২৮), সাং- আলসিয়া, পিতা -মোঃ হুমায়ুন, থানা- রানিশংকৈল, মোছা: আরজিনা (৩০), স্বামী -আমিরুল ইসলাম, সাং- নারায়নপুর, থানা পীরগঞ্জ, মোছা: হাসনাহেনা (৩০), স্বামী আনিসুর রহমান, থানা বালিয়াডাঙ্গী, মোঃ আনোয়ার খালেদ (২৮) পিতা মোঃ হাসান আলী, সাং- আলাকসিপি, থানা বালিয়াডাঙ্গী, শ্রী টঙ্গনাথ বর্মন (৩২), পিতা- পঞ্চানন চন্দ্র , সাং-বাজেবকসা, থানা -রাণীশংকৈল, মোঃ ওমর ফারুক (২৯), পিতা- মো: আলিম উদ্দিন, সাং- পাটুয়াপাড়া, থানা -পীরগঞ্জ , মোছা: রেজিনা খাতুন (২৯), স্বামী- আজহারুল, সাং- মধুপুর, থানা- রুহিয়া, আব্দুল্লাহ আল নোমান (২৭), পিতা- আকবর আলী, থানা- রানীশংকৈল, আমিরুল ইসলাম (২৮), পিতা- এনামুল হক, থানা- রাণীশংকৈল ।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান জানান, নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া সরকারি কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ,কচুবাড়ী উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র থেকে সাতজনকে আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির জানান, আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল শনিবার আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com