1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

নৌকার বিপক্ষে স্লোগান দেওয়া সম্ভব না: মিসবাহ উদ্দিন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিলেট-১ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। প্রত্যাহারের পর তিনি সাংবাদিকদের জানান, ৪৫ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করেন, নৌকার জন্য মানুষের কাছে ভোট চেয়েছেন, সেই নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়া তার পক্ষে সম্ভব না। তাই তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

রোববার আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে ছাড় দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মিসবাহ উদ্দিন সিরাজ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

তিনি জানান, এবারের নির্বাচনে তিনি সিলেট বিভাগের ১৯ আসনে নৌকার প্রার্থীর হয়ে কাজ করবেন।

মিসবাহ উদ্দিন সিরাজের মনোনয়ন প্রত্যাহারের পর প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন যুগান্তরকে জানান, মিসবাহ উদ্দিন সিরাজ মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার তার প্রতি অশেষ কৃতজ্ঞতা।

তিনি বলেন, শুরু থেকেই আমার বিশ্বাস ছিল, যিনি প্রায় ৪৫ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করছেন, নৌকার পক্ষে কাজ করছেন, অনেকবার জেলে গেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। এমন মানুষ কখনো নৌকার বিরুদ্ধে যেতে পারেন না। আমার বিশ্বাসের প্রতিফলন ঘটেছে। নির্বাচিত হলে আমরা দুজন একসঙ্গে সিলেটের মানুষের জন্য কাজ করব। তার এ ত্যাগ আমি মনে রাখব। এ মুহূর্তে দেশের বাইরে আছি, দেশে ফিরেই মিসবাহ উদ্দিন সিরাজের সঙ্গে দেখা করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব।

এদিকে সিলেট-১ আসনে জাকের পার্টির প্রার্থী আব্দুল হান্নান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের পর এ আসনে নির্বাচনি যুদ্ধে মোমেনের সঙ্গে ন্যাশনাল পিপলস পার্টি, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com