1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

‘খালেদা জিয়ার মানবিক অধিকারও কেড়ে নিয়েছে সরকার’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মানবিক অধিকারও কেড়ে নিয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজও খালেদা জিয়া জামিন পাচ্ছেন না, চিকিৎসা পাচ্ছেন না। চিকিৎসা নেওয়ার মানবিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। শেখ হাসিনা এমন পাহাড় তার কাছে কোনও দাবি পৌঁছায় না। হিংসার পোশাক পরে তিনি রাজনীতি করেন।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য এক সময় আন্দোলন করেছিল বলে অভিযোগ করে রিজভী বলেন, বর্তমানে সেই আওয়ামী লীগ বিরোধী দলকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দমন পীড়নে ব্যস্ত। অন্যদিকে দেশে একদলীয় শাসন কায়েম করছে। ডামি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে সরকার।

প্রধানমন্ত্রীর নির্দেশে আইনমন্ত্রী দেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে দাবি করে রিজভী বলেন, বিরোধী দলীয় হাজার হাজার নেতাকর্মীকে জেলে আবদ্ধ করে গোটা দেশকে কারাগারে পরিণত করেছে সরকার।

রিজভীর দাবি, সরকারের মহাদুর্নীতিতে দেশের অর্থনীতি আজ মহাসংকটে। পৃথিবীর সব স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশের স্বৈরাচার সরকারেরও পতন হবে। জনগণের আন্দোলনে এই স্বৈরাচার সরকার পদ্মা, মেঘনা, যমুনার পানিতে ভেসে যাবে।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক রুমা আক্তার, সদস্য সচিব নাসিমা আক্তার কেয়াসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com