1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দেবিদ্বারে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩৬০ বার দেখা হয়েছে

এম.জে.এ মুমুন, কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বারে এক স্থানীয় সাংবাদিকের ওপর পূর্ব শত্রুতার জেরে হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামে মো. কবির হোসেন নামে ওই স্থানীয় সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। আহত ওই সাংবাদিকের বাড়ি উপজেলার উজানিকান্দি গ্রামে। এ ঘটনায় ওই সাংবাদিক বাদী হয়ে একই ইউনিয়নের বল্লভপুর গ্রামের চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩-৪ জনসহ মোট ৭ জনকে আসামী করে ওই দিন দুপুরে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ করেছেন।

সাংবাদিক মো. কবির হোসেন অনলাইন নিউজ পোর্টাল বাংলা বায়ান্ন নিউজের কুমিল্লা জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন।

আহত ওই সাংবাদিক জানান, দেবিদ্বার উপজেলার বল্লভপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. নাসিম সরকার টুটুল (৩৪), মো. জালাল সরকারের ছেলে মো. সাজ্জাদ হোসেন (৩০), মো. তমিজ উদ্দিনের ছেলে মো. তানজীল সরকার (২৮), মৃত আবদুল গফুরের ছেলে মো. তমিজ উদ্দিন (৫৫) ও তাদের লোকজন বিভিন্ন সময়ে বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের কারনে তারা আমার ওপর ক্ষিপ্ত ছিল। বেশ কিছুদিন ধরে তারা আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল।

শনিবার দুপুর ১২টার দিকে আমি স্থানীয় ইউনিয়ন পরিষদ অফিস থেকে বের হয়ে কাদেরের চায়ের দোকানের সামনের সড়কে আসামাত্রই মো. নাসিম সরকার টুটুল ও সাজ্জাদেন নেতৃত্বে আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাথি মারতে শুরু করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে প্রাণে রক্ষা করে তারা আমাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন। ওরা খুবই উচ্ছৃঙ্খল প্রকৃতির। বর্তমানে আমি জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।

এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত সাজ্জাদের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নয়ন মিয়া বলেন, ‘ওই সাংবাদিকের ওপর হামলায় ঘটনায় সাথে সাথে আমি একজন অফিসারকে তদন্ত করতে বলেছি। এই বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com