1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্ব বৃদ্ধি, দুর্নীতি দমন ও পাচার রোধ: বাজেট বাস্তবায়নের মূল চাবিকাঠি জুলকান ইনডোর অ্যারেনা’য় সম্পন্ন হলো ‘জুলকান বিটডাউন আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে ব্র্যাকের উদ্যোগ” ‘আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি, কোটি টাকার তদবিরেও লাভ হয়নি’ — স্বাস্থ্যমন্ত্রী রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত চাটখিলে মাদকসম্রাজ্ঞী ববিতার বিলাসবহুল জীবনযাপন, প্রশাসনের নীরবতায় উদ্বেগ “জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

শর্ত শিথিল: বাংলাদেশের ৯ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাস এলাকার রাইস ইউনিভার্সিটি বাংলাদেশের ৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভাষা পরীক্ষার শর্ত শিথিল করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের ভর্তির আবেদন করতে নতুন সুযোগ তৈরি হয়েছে।

বিশেষ সুবিধায় ইংরেজি দক্ষতার পরীক্ষা ছাড়াই বাংলাদেশের এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাইস ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন করতে পারবেন।

সুযোগ পাওয়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো হলো-
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), নর্থ সাউথ ইউনিভার্সিটি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (প্রকৌশল বিষয়ের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য)।

শিক্ষার্থীদের যা করতে হবে
বিদেশে উচ্চশিক্ষার জন্য সাধারণত ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষা দিতে হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইইএলটিএস, স্যাট বা টোয়েফল পরীক্ষায় নির্ধারিত স্কোর অর্জন করলেই যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আবেদন করা যায়। ভাষা দক্ষতার পরীক্ষায় স্কোর ভালো হলে ভর্তির সুযোগ বেশি হয়।

তবে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের ভর্তির আবেদন করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্রসহ আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ইংরেজি ভাষার অন্যান্য প্রয়োজনীয় শর্ত পূরণ করবেন। এ ভাষা দক্ষতা পরীক্ষায় ছাড় পাওয়া শিক্ষার্থীরা আবেদনের সময় তাদের প্রতিষ্ঠানে ইংরেজি ভাষাকে পড়াশোনার মাধ্যম হিসেবে পেয়েছেন, সেটি চিহ্নিত করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com