1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বাবা হতে না পেরেও আক্ষেপ নেই অভিনেতা শুভাশিস মুখার্জির

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা শুভাশিস মুখার্জি। কমেডিয়ান হিসেবে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। পর্দায় তার উপস্থিতি দর্শক সারিতে হাসির ঢেউ বয়ে যায়। রুপালি জগতের এই রঙিন মানুষের হৃদয়েও জমে আছে একরাশ বিষণ্নতা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টিভি নাইনকে সাক্ষাৎকার দেন শুভাশিস। এ আলাপচারিতায় বিষণ্নতা বা পূর্ণতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নিজের দুঃখটাকে ঢেকে রাখার চেষ্টা করেন এই অভিনেতা।

শুভাশিস মুখার্জি বলেন, আমি সন্তানের বাবা হতে পারিনি তো কী হয়েছে! এই নিয়ে আমার কোনো দুঃখ নেই। দিব্যি আছি আমি আর ঈশিতা।

শুভাশিস মনে করেন একজন আদর্শ জীবনসঙ্গী থাকা খুব দরকার। তার সেই আদর্শজীবন সঙ্গী হলেন তার স্ত্রী ঈশিতা।

শুভাশিস মুখার্জি ১৯৮৬ সালে ঈশিতা মুখার্জিকে বিয়ে করেন। পরিচয় এবং প্রেমপর্ব মিলিয়ে প্রায় ৪ দশকের সম্পর্ক এ দম্পতির। প্রথম পরিচয়ের স্মৃতিচারণ করে শুভাশিস বলেন, কলকাতার ম্যাক্সমুলার ভবনে একটি নাটক করতে গিয়ে ঈশিতার সঙ্গে আমার প্রথম আলাপ। তারপর বন্ধুত্ব এবং প্রেম। পরে আমরা বিয়েটাও করলাম।

স্ত্রীর প্রশংসা করে শুভাশিস মুখার্জি বলেন, ওর মতো মেয়ে হয় না। আমি ওকে পেয়ে সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com