1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কারাদণ্ড হলেও নির্বাচনে লড়বেন ট্রাম্প!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আদালতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার পর তার কারাদণ্ড দাবি করেছেন সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস (৪৫)। এবার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাকে স্টর্মি ড্যানিয়েলস সতর্ক করে বলেছেন, এই প্রেসিডেন্ট প্রার্থী পরিপূর্ণভাবে এবং আক্ষরিক অর্থে বাস্তবতার বাইরে। কারাগারেও গেলেও হোয়াইট হাউসে যাওয়ার লড়াই থেকে সরবেন না ট্রাম্প। ট্রাম্পের আইনজীবী আলিনা হাব্বা এ কথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

আলিনা হাব্বা বলেছেন, নিউইয়র্কের আদালতে ট্রাম্পকে অভিযুক্ত করলেও হোয়াইট হাউসে যাওয়ার পথ থেকে ট্রাম্প কোনোভাবেই ফিরে আসবেন না। তার দাবি, যুক্তরাষ্ট্রের মানুষ ট্রাম্পকে তাদের নেতা হিসেবে দেখতে চান।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করতে গিয়ে বিপদ বাড়ান ট্রাম্প। ব্যবসার নথি জালিয়াতির অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছেন ১২ সদস্যের জুরিবোর্ড। এর মধ্য দিয়ে প্রথমবার কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন। তবে ট্রাম্পের অভিযোগ, তাঁকে ফাঁসানো হয়েছে।

ট্রাম্পের আইনজীবী আরও বলেন, কারাদণ্ড দেওয়া হলেও আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প লড়ে যাবেন। তিনি বিচারক জুয়ান মার্চানকে ‘অত্যাচারী’ বলে মন্তব্য করেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তোলা স্টর্মি ড্যানিয়েলস রোববার প্রথমবার এ নিয়ে কথা বলেন। ট্রাম্পের কারাদণ্ড হওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com