1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

এক বিমানবন্দর থেকে আরেক বিমানবন্দরে উড়ে গেল চারচাকার গাড়ি! (ভিডিও)

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৪৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: স্লোভাকিয়ার নিত্রা বিমানবন্দর থেকে ব্রাতিস্লাভা বিমানবন্দরে উড়ে গেছে চারচাকার গাড়ি। গাড়িটির নাম এয়ার কার। পরীক্ষামূলকভাবে চালানো হয় গাড়িটা। অধ্যাপক স্টেফান ক্লেইন এবং তার সহকারী অ্যান্টন জেজাক এটি সম্ভব করে দেখিয়েছেন। গাড়িটি চালানো যাবে সড়কেও। মাত্র ৩৫ মিনিটেই গাড়িটি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যায়।

উড়ুক্কু এই গাড়িটি প্রপেলারযুক্ত। এই গাড়িটিতে আপাতত ব্যবহার করা হয়েছে ১৬০ হর্সপাওয়ারযুক্ত বিএমডব্লিউ ইঞ্জিন। এয়ারকারের প্রথম প্রোটোটাইপটি এখনও ৮২০০ ফুট উচ্চতায় ১৭০ কিমি/ঘণ্টায় উড়েছে। এটিকে ১০০০ কিলোমিটার বেগেও উড়ানো যাবে।

আকাশে উড়ানোর পর এয়ার কারটি ব্রাতিস্লাভা বিমানবন্দরে স্পোর্টস কার হিসেবে রূপান্তরিত হয়ে যায়। সময় নেয় মাত্র ২ মিনিট ১৫ সেকেন্ড। তারপর স্টেফান ক্লেইন ব্রাতিস্লাভা শহরের মধ্যে গাড়িটি চালিয়ে দেখান। এই এয়ার কারে ২ জন বসতে পারবেন। ২০০ কেজি মালামালও বহন করে নিয়ে যেতে পারে এয়ার কারটি। প্রথমে রাস্তার মধ্যে দিয়ে চলতে চলতে গাড়িতে থাকা নির্দিষ্ট একটি বোতাম টিপলেই তা আকাশে উড়তে শুরু করবে।
সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com