1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

সাকলায়েনের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পরীমনি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পরীমনিকাণ্ড! প্রায় ৪ বছর হয়ে গেলও এখনও থামেনি আলোচনা। পরীমনির চলচ্চিত্র ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছে আলোচনা ও সমালোচনায়। তবে আলোচনা সমালোচনা তার সিনেমা নিয়ে নয় তার ব্যক্তিগত জীবন নিয়েই হয়েছে।

২০২১ সালে ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় পরীমনিকে নিয়ে বেশি আলোচনা হয়েছে। সর্বশেষ আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আত্মসমর্পণ করলে জামিন পায় পরীমনি।

কিন্তু তার এই জামিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা গণমাধ্যমে আলোচনা যতটা না হচ্ছে তার চেয়ে বেশি চর্চা হচ্ছে তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে চাকরি হারাতে যাওয়া সাবেক এডিসি সাকলায়েন কে নিয়ে।

সাকলায়েনের এ সংবাদ প্রকাশের পর থেকে বহুবার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি পরীমনির। দিন শেষে সাকলায়েনের বিষয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পরীমনি।

যে সম্পর্কের কারণে চাকরি হারাতে যাচ্ছেন সাকালায়েন সে সম্পর্কটা কেমন ছিল, এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, সম্পর্কের বিষয় যদি আসে, এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্তও আমাদের সম্পর্কটা তো কারও কাছে পরিষ্কার নয়। আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়। যদি এ রকম মনে হয়, আমাকে নিয়ে কথা বলছে, আমাকে অপরাধী বানাচ্ছে, তারপর আমি কথা বলব। আমার মনে হয় না, সে কোনোরকম এ ধরনের কথা বলবে।

সাকলায়েন সঙ্গে কেমন সম্পর্ক ছিল এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, যেখানে সম্পর্কটা ডিফাইন করার আগে এত অপবাদ নিয়ে ফেলছি, সেখানে এই সম্পর্কটা কী, তা নিয়ে কথা বলার জায়গাও তো কেউ রাখেনি। আমার মনে হয় না এটার আর কোনো দরকার আছে, যেটা নিয়ে এগোনো যাবে। আমার শুধু মনে হয়, সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের মধ্যে পড়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com