1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ইসরায়েলি হামলায় একদিনে আরও ৫ সাংবাদিক নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

গাজার সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন পাঁচজনসহ এখন পর্যন্ত ১৫৮ জন সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি অপরাধ যাতে প্রকাশ না পায়, সেজন্য ফিলিস্তিনি সাংবাদিকদের টার্গেট করে হামলা চালাচ্ছে ইহুদি সেনারা।

১৯৯২ সাল থেকে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার তথ্য নথিভুক্ত করে আসছে নিউইয়র্কভিত্তিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’। সংস্থাটি জানিয়েছে, ওই সময় থেকে এখন পর্যন্ত পৃথিবীতে যত সংঘাত হয়েছে, গাজার যুদ্ধ ছিল সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী।

ওয়াশিংটনভিত্তিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট’ গত ফেব্রুয়ারিতে জানিয়েছে, গেল তিন দশকে সাংবাদিকদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সহিংসতা দেখা গেছে হামাস-ইসরায়েল যুদ্ধে। নিহত সাংবাদিকদের মৃত্যুর কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি সংবাদকর্মীদের হত্যা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

প্রসঙ্গত, গাজায় নয় মাস ধরে চলমান যুদ্ধে প্রাণ গেছে ৩৮ হাজারের বেশি মানুষের। এরমধ্যে বেশিরভাগ নারী ও শিশু। সম্প্রতি হামাস-ইসরায়েল যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com