1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত ভর করেছে: ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এমপি 

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৬৮ বার দেখা হয়েছে

এস এম শাহজালাল সাইফুল, দাউদকান্দি, কুমিল্লা : কোটা সংস্কার আন্দোলনে বিএনপি-জামায়াত ভর করেছে বলে মন্তব্য করেছেন  আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

সোমবার দুপুরে কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সংসদ সদস্য আবদুস সবুর বরেন, যারা আন্দোলন করছে এবং নিজেদেরকে রাজাকার দাবি করে স্লোগান দিচ্ছে তারা কখনো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিশ্বাস করে না। তারা দেশ স্বাধীন হওয়ার পেছনে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন তাদের অসম্মান করছে। দেশের স্বাধীনতাকে অসম্মান করা হচ্ছে। এদের ব্যাপারে আমাদের দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, খেয়াল রাখতে হবে বিএনপি-জামায়াত যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে।

কুমিল্লা উক্তর জেলার নেতারা বলেন, কুমিল্লা উত্তর জেলার কোন নেতাকে মন্ত্রী করা হয় নি। ইঞ্জিনিয়ার আব্দুস সবুর একই সাথে আ’লীগের কেন্দ্রীয় নেতা ও এমপি। তাই কুমিল্লা উত্তর জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে মন্ত্রী হিসেবে দেখতে চাই বললেন তিতাস ও দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, সহ-সভাপতি আনোয়ার হোসেন ভূইয়া, সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলম সরকার, দপ্তর সম্পাদক মীর শওকত লিটন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোসলেম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com