1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

বগুড়ায় শিক্ষার্থীদের ওপর ককটেল হামলা, আহত ৪

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর ককটেল হামলা হয়েছে। এতে কলেজের অনার্স তৃতীয় বর্ষের চার শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার এসআই রহিম উদ্দিন এ তথ্য দিয়েছেন।

আহতরা শিক্ষার্থীরা হলেন-বগুড়ার ধুনট উপজেলার বথুয়াবাড়ির বাদশার ছেলে কলেজের অর্থনীতি তৃতীয় বর্ষের ছাত্র সুমন রানা (২৩), একই উপজেলার বেলকুচি গ্রামের গোলাম রব্বানীর ছেলে কলেজের ফিন্যান্স তৃতীয় বর্ষের ছাত্র মামুন (২২), আনারপুর গ্রামের বেলালের ছেলে ফিন্যান্স তৃতীয় বর্ষের ছাত্র তাফসির (২০) ও চালাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অর্থনীতি তৃতীয় বর্ষের ছাত্র মিলন (২০)।

বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার এসআই রহিম উদ্দিন জানান, আহতরা সবাই কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত। কে ককটেল হামলা চালিয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিলাদুন্নবী জানান, ককটেল হামলায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর খোন্দকার কামাল হাসান জানান, কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন। এরপর প্রশাসন ভবনের সামনে সিটে বসে থাকা ছাত্রদের ওপর কে বা কারা ককটেল হামলা চালায়।

তিনি আরও বলেন, এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তার চেম্বারের সামনে ছিল।

কারা ককটেল হামলা চালিয়েছে সে ব্যাপারে অধ্যক্ষ কোনো মন্তব্য করতে পারেননি।

অধ্যক্ষ বলেন, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থা তথ্য সংগ্রহ করেছেন। তারা হামলায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com