1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

অভিষেকে সাকিবের ৯ উইকেট, দলের সামনে জয়ের সুযোগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শেষটা সুন্দর হলো সাকিব আল হাসানের জন্য। সারে এক ম্যাচের জন্য দলে টেনেছিল তাকে। উদ্দেশ্য ছিল স্পিন বোলিং বিভাগটাকে শক্তিশালী করা। দুই পার্ট টাইম স্পিনারই ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ব্যস্ত। এমন অবস্থায় কাউন্টিতে সাকিবের ওপর প্রত্যাশা ছিল বেশি। সেটা পূরণও করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

কাউন্টি ক্রিকেটে সারের প্রথম ইনিংসে ৪ উইকেট পেয়েছিলেন। গতকাল তৃতীয় দিনে ররি বার্নস টানা বল করিয়েছিলেন। সাকিবও দিয়েছেন প্রতিদান। দিন শেষে ঝুলিতে ছিল ৪ উইকেট। আর শেষদিনে এসে সমারসেটের শেষ উইকেটও পেয়েছেন তিনিই। ১৩ বছর পর কাউন্টি ক্রিকেটে ফিরে পেলেন পাঁচ উইকেটের দেখা।

দুই ইনিংস মিলিয়ে সাকিব শিকার করলেন ৯ উইকেট। তৃতীয় দিনের শেষে সাকিব দ্বিতীয় ইনিংসের ২৫ ওভারে ৮৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। নিজের দ্বিতীয় বলেই আর্চি ভনকে বোল্ড করার পর পঞ্চম ওভারে টম অ্যাবেলকে ফেলেছেন এলবিডব্লুর ফাঁদে। এরপর ফিরিয়েছেন জেমস রিউ ও সমারসেট অধিনায়ক লুইস গ্রেগরিকেও।

শেষ দিনে এসে পেলেন টম ব্যান্টনের গুরুত্বপূর্ণ উইকেট। প্রথম ইনিংসে সমারসেটের হয়ে সেঞ্চুরি করেছিলেন ব্যান্টন। আজ তাকে বোল্ড করে ফেরালেন সাকিব আল হাসান। পূর্ণ করলেন ৫ উইকেট।

সাকিবের এমন বোলিংয়ের সুবাদেই কি না ম্যাচে সুবিধাজনক অবস্থায় আছে সারে। তৃতীয় দিনের শেষে সমারসেটের লিড ১৯০ রান। চতুর্থ দিনের শুরুতে যোগ করেছে আরও ৩০ রান। শেষদিনে বাকি আছে আড়াই সেশনের খেলা। সারের সামনে লক্ষ্য এখন ২২১ রান।

এর আগে প্রথম ইনিংসে সমারসেটের সংগ্রহ ছিল ৩১৭ রান। টম ব্যান্টনের দারুণ সেঞ্চুরির পরেও সাকিবের ৪ উইকেট শিকারে প্রতিপক্ষকে নাগালে রেখেছিল সারে। জবাবে টম কারানের ৮৬, রায়ান প্যাটেলের ৭০ রানের ইনিংসে ৪ রানের লিড পায় সারে। সাকিব আউট হন ১২ রানে।

আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সমারসেট পড়েছে সাকিবের তোপে। ৯৬ রানে ৫ উইকেট পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এক ম্যাচের কাউন্টি অধ্যায়টা তাই সাকিবের জন্য সুখকরই বলা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com