1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের উদ্যোগে বন্যা দুর্গতদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ বার দেখা হয়েছে

সঞ্জয় চন্দ্র দাস তিতাস (কুমিল্লা) প্রতিনিধি : তিতাসে বন্যাদূর্গতদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজারে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আলী আশরাফ আখন্দ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক শেখ বোরহান উদ্দিন বাবু, অর্থ সম্পাদক মেহেরুন আশরাফ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হাকিম বাবু, প্রচার সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান,সমন্বয় সম্পাদক কিশোর ডি’কস্তা, কার্যনির্বাহী সদস্য মোঃ ফিরোজ, এ আর বশির, এইচ এম বিজয় প্রমুখ।
স্থানীয়দের মধ্যে ছিলেন,এম এ জামান, হালিম সৈকত, আলমগীর হোসেন, রাকিবুল ইসলাম রিপন, আব্দুল আজিজ,ডাঃ রমিজ খান, মোঃ হানিফ মিয়া, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের মোঃ শরীফুল ইসলাম, সালাহউদ্দিন শিকদার, তারুণ্যের আলো সংগঠনের বশির আহমেদ ও স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ আকাশ প্রমূখ।
বিকাল পর্যন্ত প্রায় ৫ শত রোগিকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়। প্রায় ১লক্ষ ৭৫ হাজার টাকার ঔষধ বিতরণ করা হয়।
বন্যা পরবর্তী যেসব রোগের প্রাদূর্ভাব দেখা যায় সে সকল রোগের ঔষধ প্রদান করা হয়।
ডা:দেলোয়ার হোসেন সিয়াম, ও নার্স কনা দিনভর বন্যা দুর্গত মানুষের স্বাস্থ্য সেবায় চেষ্টা চালান।
বিসিআরসির নেতৃবৃন্দ বলেন, বন্যা দুর্গতরা গরিব ভিখেরি নয়। তারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে স্বাবলম্বী ছিল, কিন্তু হঠাৎ বন্যা কবলিত হওয়ায় পরিস্থিতি শিকার হয়েছেন। তাদের বসতবাড়ি, হাসমুরগী, গরু ছাগল পানির তোড়ে ভেসে যাওয়ার কারণে তারা অসহায় হয়ে পড়েছে। প্রায় দুই সপ্তাহ পানিবন্দী থাকার কারণে বন্যার্তদের শরীরে বিভিন্ন রকম রোগ বালাই বাসা বেধেছে। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল এখন থেকে প্রতি ছয় মাস অন্তর দেশের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যসেবা ও বিনামুলে ঔষধ প্রদানের ক্যাম্পিং করবে বলে জানা গেছে।
দাসকান্দি, ঘোষকান্দি, হরিপুর, পোড়াকান্দি, কদমতলী, দুলারামপুর, আলীনগর ও আশ্রায়ণ প্রকল্পে বসবাসরত জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুশি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com