1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

হাসানের চতুর্থ শিকার পান্থ, বিপাকে ভারত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতের বিপক্ষে প্রথম টেস্টের শুরুতেই বল হাতে আগুন ঝরাচ্ছেন হাসান মাহমুদ। হিটম্যান রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলিকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন পেসার হাসান মাহমুদ। এরপর ভারতীয় শিবিরে হাল ধরার চেষ্টা করেন ঋষভ পান্থ এবং যশস্বী জয়সাওয়াল

তবে মধ্যাহ্নভোজের বিরতিতে থেকে ফিরেই পান্থকেও সাজঘরে ফেরান হাসান মাহমুদ। এতে দলীয় ৯৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভারে ভারতের সংগ্রহ ৯৬ রান। যশস্বী জয়সাওয়াল ৩৭ রান এবং লোকেশ রাহুল ০ রানে ব্যাট করছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি পেসারদের দেখে শুনেই খেলছিলেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং যশ্বী জয়সওয়াল। তবে চতুর্থ ওভারে রোহিতকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছিলেন রোহিত। কিন্তু আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন শান্ত। তবে বল বেল্টে লাগায় বেঁচে যান ভারতীয় অধিনায়ক।

তবে পিচে বেশিক্ষণ টিকতে পারেনি রোহিত। হাসানের পরের ওভারেই দ্বিতীয় স্লিপে কাটা পড়েন তিনি। এদিন চেন্নাইয়ের পিচের চরিত্র বোঝার আগের সাজঘরে ফেরেন শুভমান গিল। অষ্টম ওভারে লিটনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। সেই সঙ্গে জোড়া উইকেট তুলে নেন হাসান।

চতুর্থ উইকেটে জয়সাওয়ালকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বিরাট কোহলি। কিন্তু দশম ওভারের দ্বিতীয় বলে হাসানের তৃতীয় শিকার বনে যান এই কিংবদন্তি ক্রিকেটার। ৬ বলে ৬ রান করেন তিনি।

এরপর জয়সাওয়ালকে সঙ্গে নিয়ে ভারতীয় শিবিরে হাল ধরে ঋষভ পান্থ। দুজনের ব্যাটে ভর করে শুরু ধাক্কা সামলে ওঠে ভারত।তবে মধ্যাহ্নভোজের বিরতিতে থেকে ফিরেই পান্থকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। এতে দলীয় ৯৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com