1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

সহযোগিতা পুনরুজ্জীবিত করতে একমত ইউনূস ও শাহবাজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নিউইর্য়কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ। বৈঠকে দুই দেশের সম্পর্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বুধবার (সেপ্টেম্বর ২৫) জাতিসংঘ সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস এবং শেহবাজ শরিফ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আঞ্চলিক সহযোগিতার জন্য দক্ষিণ এশিয়ার শীর্ষ প্লাটফর্ম সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান এবং এক্ষেত্রে পাকিস্তানে সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

তিনি বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে সার্ককে পুনরুজ্জীবিত করা একটা ভালো উপায় হতে পারে।

আঞ্চলিক প্লাটফর্ম সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগে সমর্থনের প্রতিশ্রুতি দেন শেহবাজ শরীফ এবং এক্ষেত্রে দেশগুলোকে ধাপে ধাপে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি।

দুই দেশের সম্পর্ক পুনরুজ্জীবিত করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের উচিত সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করা।

তিনি বলেন, আমাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের টেক্সটাইল এবং চামড়া শিল্পে বিনিয়োগে পাকিস্তানের আগ্রহের কথা জানান শেহবাজ শরীফ।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস দুই দেশের তরুণদের মধ্যে কর্মসূচি বিনিময়ের প্রস্তাব দেন।

দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা নবায়ন এবং যৌথ কমিশন সক্রিয় করার বিষয়ে আলাপ করেন দুই নেতা।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com