1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

তৃণমূল মানুষের কাঙ্ক্ষিত ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে ভূমি উপদেষ্টার আহ্বান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : সরকার কর্তৃক দু’বছরের জন্য সম্প্রতি সিনিয়র সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত এ এস এম সালেহ আহমেদ আজ ভূমি মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে যোগদান করেছেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৮৫ ব্যাচের একজন সৎ ও চৌকস কর্মকর্তা।
আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ে নবাগত সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এঁর আগমন ও বদলিকৃত সচিব মোঃ খলিলুর রহমান এঁর বিদায় উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল জি আরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
ভূমি উপদেষ্টা বলেন, ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকান্ড নিয়ে অনেক নেতিবাচক তথ্য পাওয়া যায়।এ দুর্নাম ঘুচিয়ে তৃণমূল মানুষের কাঙ্ক্ষিত ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নব নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব তাঁর অভিজ্ঞতা, কর্ম প্রয়াস ও পেশাদারিত্বের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় ও এর অধীনস্ত সংস্থাগুলোতে জন কল্যাণে ইতিবাচক অগ্রগতি সাধনে ভূমিকা রাখতে সক্ষম হবেন। তিনি বিদায়ী সচিবকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভবিষ্যত জীবনের সফলতা কামনা করেন।
সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এঁর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভূমি আপীল বোর্ডের চেয়াম্যান মুহম্মদ ইব্‌রাহিম, মন্ত্রণালয় ও এর অধীনস্ত বিভিন্ন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com