1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে নিজেদের দাবি তুলে ধরতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ২৫ ক্যাডার কর্মকর্তারা।

শনিবার (১৯ অক্টোবর) আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের অন্তর্ভুক্ত প্রশাসন ছাড়া ২৫টি ক্যাডারের নেতাদের সঙ্গে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। রাজধানীর খামারবাড়ির তুলা ভবনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতা এবং সব ক্যাডারের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা উপস্থিত ছিলেন। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে। পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় বক্তারা বিভিন্ন ক্যাডার অ্যাসোসিয়েশনের বৈষম্য তুলে ধরেন এবং এ বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করেন। ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের দাবির সঙ্গে একমত পোষণ করে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

নেতারা বলেন, ২৫ ক্যাডার দেশে বৈষম্যহীন সেবা ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। সভায় ২৫ ক্যাডারের প্রতিনিধিত্ব ছাড়া একটি ক্যাডারের সদস্যদের দিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করায় তা প্রত্যাখ্যান করে সব ক্যাডারের প্রতিনিধিত্ব নিশ্চিত করে কমিশন পুনর্গঠনের আহ্বান জানানো হয়। সরকারকে বিভ্রান্ত করে আগের মতো একপেশে সুপারিশ সম্বলিত কমিশন রিপোর্টের বিষয়ে সতর্ক থাকতে সবাইকে অনুরোধ করা হয়।

সভায় সব ক্যাডারের নেতারা সারাদেশের সব ক্যাডার সদস্যদের পরিষদের কাজের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পরিষদের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান। বিভিন্ন কর্মসূচির রোডম্যাপ করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বৈষম্য নিরসনে করণীয় বিষয়ে উপদেষ্টাকে অবগত করার সিদ্ধান্ত হয়। জনবান্ধব সরকার গঠনে সিভিল প্রশাসন পুনর্গঠনের বিষয়ে সরকারকে সহযোগিতার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত হয়।

এছাড়া ২০ নভেম্বরের মধ্যে একটি বড় সমাবেশ আয়োজনের দাবি করা হয় এবং স্বল্প সময়ের মধ্যে সব ক্যাডারের সাংগঠনিক সমস্যাগুলো পরিষদের কাছে জমা দেওয়ারও অনুরোধ করা হয় বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com