1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন নিয়ে যা বললেন বিদ্যুৎ সচিব

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে একীভূত হতে এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ব্লাক আউট (বিদ্যুৎ বিচ্ছিন্ন) হওয়ার ঘটনা ঘটেছে। পল্লী বিদ্যুতের বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার ঘটনাও ঘটেছে।

সোমবার (২১ অক্টোবর) পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনের বিষয়ে কথা বলেন বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ।

তিনি বলেন, অতীতে তাদের দাবি দাওয়া ছিল তার মধ্যে ৯টি দাবি আগেই মেনে নেওয়া হয়েছে। দুটি দাবি বাকি আছে সেজন্য সময়ের প্রয়োজন। কারণ একীভূত হতে হলে আর্থিক প্রতিষ্ঠান আছে অর্থবিভাগ, তাদের যাচাই-বাছাই লাগবে তারা যখন আমাদের বলবে…। এটা ইজি প্রসেস না যে চট করে করে দেওয়া যায়। সেজন্য আমাদের একটু সময়ের প্রয়োজন।

বিদ্যুৎ সচিব বলেন, এখন দুটি ইস্যু আছে, একটা নিয়মিতকরণের বিষয়। আমার জানা মতে অলরেডি সাড়ে ৪ হাজারের মতো নিয়মিত হয়েছে। বাকিদের নিয়মিত করা যাচ্ছে না কারণ শূন্য পদ থাকতে হবে। শূন্য পদের জন্য আমাদের সময় দিতে হবে, সেটা শূন্য করে আমরা আস্তে আস্তে পূরণ করবো।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে একীভূত করার দাবির বিষয়ে মন্ত্রণালয়ের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, এটা ইজি বিষয় নয়, সময়সাপেক্ষ। সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪৫ হাজার কর্মরত। তাদের সরকারে একীভূত করার জন্য সমিতিগুলো তৈরিও হয়নি। কারণ তারাও জানে তারা (সমিতি) কীভাবে তৈরি হয়েছে। এখন চিন্তা করতে হবে সরকার ৪৫ হাজার লোকের দায়িত্ব নেবে কি না! দায়িত্ব নেওয়ার ম্যানডেট বা আইনগত কোনো ভিত্তি ছিল না কখনও। সেজন্য এ বিষয়ে এখনই কিছু বলার সময় হয়নি।

বিদ্যুৎ সচিব বলেন, তাদের অধিকাংশ দাবি আগেই মেনে নেওয়া হয়েছে। এখনও তারা অযৌক্তিকভাবে এই জিনিসগুলো নিয়ে আন্দোলন করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com