1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

করোনায় মারা যাচ্ছে মিনিটে ৭ জন, ক্ষুধায় ১১

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ক্ষুধার কারণে বিশ্বে প্রতি মিনিটে ১১ জনের মৃত্যু হচ্ছে বলে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে। বিশ্বব্যাপী দুর্ভিক্ষের মতো পরিস্থিতি গত বছরের তুলনায় ছয় গুণ বেড়েছে বলে ওই প্রতিবেদনে জানিয়েছে অক্সফাম।

শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারিতে বিশ্বে প্রতি মিনিটে মারা যাচ্ছে সাতজন মানুষ।

সহিংসতা ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে অক্সফাম। বিশ্বজুড়ে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ার ক্ষেত্রে করোনার কারণে সৃষ্ট মহামারি প্রভাব বিস্তার করছে বলে দাবি করছে অক্সফাম।

অক্সফামের মতে, বিশ্বে বর্তমানে ১৫৫ মিলিয়ন মানুষ খাদ্য সংকটের মধ্যদিয়ে দিন পার করছে। তাদের মধ্যে দুই-তৃতীয়াংশ মানুষ দেশের সামারিক সংঘাতের কারণে অনাহারে দিন কাটাচ্ছে।

ইয়েমেন, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, আফগানিস্তান, দক্ষিণ সুদান, ভেনেজুয়েলায় ও সিরিয়ায় মহামারির আগে থেকেই খাদ্যসংকট ছিল বলে জানিয়েছে অক্সফাম। তবে করোনার কারণে সেখানকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

করোনার কারণে বিভিন্ন দেশে বেকারত্বের সমস্যা বেড়েছে বলে জানিয়েছে অক্সফাম। মহামারির কারণে বিশ্বে খাদ্য উৎপাদনও ব্যাহত হয়েছে। ফলে বেড়েছে খাদ্য সংকট। মহামারির কারণে খাদ্যের দাম ৪০ শতাংশ বেড়েছে, যা ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com