1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

নারী ফুটবলারদের জন্য দ্রুতই সুখবর আসছে: শফিকুল আলম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৯১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডিডেস্ক: নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল (বুধবার) নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে বাংলাদেশ। লাল-সবুজ পতাকাকে আবারও এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে অলঙ্কিত করায় নারী ফুটবলারদের সুখবর দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে তিনি বলেন, নারী ফুটবল দলের বকেয়া বেতন ও বেতন কাঠামো নিয়ে দ্রুতই সুখবর আসছে।

শফিকুল আলম বলেন, সাফ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। বৈঠকে উপদেষ্টাদের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানো হয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন মিডিয়ায় নারী ফুটবল দলের বেতন বকেয়া থাকার বিষয়টি উঠে এসেছে। সেটি সালাউদ্দিনের আমলের সমস্যা। তাদের বেতনের সমস্যা দ্রুত সময়ে সমাধান করা হবে।

এদিকে চ্যাম্পিয়ন ফুটবলারদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, বিসিবি থেকে চ্যাম্পিয়নদের পুরস্কৃত করা হবে। পরপর দুইবার চ্যাম্পিয়ন, তারা আমাদের গর্বিত করেছে। তাদেরকে ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে, আমরা যে রকম পারি আরকি।

উল্লেখ্য, মেয়েদের ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবারও চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যকে ৫১ লাখ টাকা পুরস্কার দিয়েছিল বিসিবি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com