1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

ঠাকুরগাঁওয়ে ৬ দফা দাবিতে কৃষক সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : কৃষকের কাছ থেকে সরাসরি নূন্যতম ১৫০০ টাকা মন দরে ধান ক্রয়, ইউনিয়ন পর্যায়ে সরাসরি ক্রয় কেন্দ্র চালু, সরকারি আবাসন প্রকল্পের ঘর প্রদানে বৈষম্য দূর, ফসলের লাভজনক দাম , দখলকৃত খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের মধ্যে বন্টন , কৃষি উপকরণের দাম কমানোসহ ৬ দফা দাবিতে  ঠাকুরগাঁওয়ে কৃষকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে বাংলাদেশ কৃষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সাধারণ পাঠাগার চত্বর থেকে একটি বিক্ষোভ র‌্যালি বের করে কৃষাণ-কৃষাণীরা।
“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই শ্লোগানে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমবেত হয়।
সেখানে ঘণ্টা ব্যাপী সমাবেশে দাবি গুলো তুলে ধরেন বাংলাদেশ কৃষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মর্তুজা আলী। তাঁরা বলেন, বিগত স্বৈরাচারী শাসনের ১৬ বছরে কৃষকদের বেঁচে থাকার জন্য অপরিহার্য এই ন্যায্য দাবি উপেক্ষিত হয়েছে। আমরা গণ অভ্যূত্থানের সংগ্রামে শামিল ছিলাম। এ সরকার নিশ্চয়ই এই দাবিগুলো পূরণের উদ্যোগ নেবে বলে আমরা বিশ্বাস করি।
সমাবেশ শেষে তাদের দাবিগুলো নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com