1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

আশুলিয়ায় ইন্টারনেট তার চুরি:টাকলা সাব্বির ও সুজনের বিরুদ্ধে অভিযোগ।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : ঢাকা জেলার সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ার ধনাইদ ইউসুফ মার্কেট এলাকায় ইমরান তালুকদার নামে এক ইন্টারনেট ব্যবসায়ীর ২,৫০০ মিটার তার কেটে নেওয়ার অভিযোগ উঠেছে টাকলা সাব্বির ও সুজনের বিরুদ্ধে। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা। অভিযোগ অনুযায়ী, সাব্বির হোসেন (পিতা মৃত সোরহাব হোসেন) এবং সুজন অজ্ঞাত আর ২০ জন এই ঘটনায় সরাসরি জড়িত।

ইমরান তালুকদার জানান, “টাকলা সাব্বির ও সুজন সহ অজ্ঞাত ব্যক্তিরা মিলে ০৮/১২/২০২৪ তারিখে আনুমানিক ৫.৩০ মিনিটে ইন্টারনেট সংযোগের তার কেটে নেয়। ঘটনার সময় তাদের হাতে চাকু এবং জিআই পাইপ ছিল। তারা আমাকে খারাপ ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় আমার ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে।

ঘটনাটি ঘটে ইউসুফ মার্কেট এলাকা থেকে ধনাইদ পুরাতন জামে মসজিদ পর্যন্ত। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ঘটনাটি ঘটায় এবং দ্রুত এলাকা ত্যাগ করে। উক্ত ঘটনায় ইমরান তালুকদার বাদী হয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে প্রশাসনের একজন কর্মকর্তা জানান, “ঘটনার তদন্ত চলছে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দারা এই ধরনের অপরাধ রোধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com