1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জনসনের ভ্যাকসিন নিয়ে যে সতর্ক দিল যুক্তরাষ্ট্র!

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) সোমবার জনসন এন্ড জনসনের (জে এন্ড জে) কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কে সতর্ক করে বলেছে, এ ভ্যাকসিন গ্রহণের ছয় সপ্তাহের মধ্যে বিরল স্নায়ুবিক জটিলতা দেখা দেওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

কোম্পানীটিকে লেখা এক চিঠিতে এফডিএ বলছে, এ ভ্যাকসিন গ্রহণের পর গুলেইন-বারি সিন্ড্রম বা জিবিএস নামের স্নায়ুবিক জটিলতা দেখা দিতে পারে, যদিও এটা ‘খুব অল্প’ সংখ্যক লোকের ক্ষেত্রে হয়। তথাপি, জে এন্ড জে-এর ভ্যাকসিন গ্রহণকারীদের কারো দুর্বলতা, হাঁটতে সমস্যা হওয়া, অথবা মুখের স্বাভাবিক নাড়াচড়ায় ব্যাঘাত ঘটলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছে এফডিএ।

যুক্তরাষ্ট্রে প্রায় এক কোটি ২৮ লাখ লোক জে এন্ড জে’র ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। এফডিএ বলছে, প্রাথমিকভাবে অন্তত ১০০ জনের কাছ থেকে তারা অভিযোগ পেয়েছেন। এদের মধ্যে ৯৫ জনের অবস্থা বেশ গুরুতর। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সমস্যায় একজনের মৃত্যুও হয়েছে।

প্রসঙ্গত, জিবিএস খুব বিরল একটি স্নায়ুবিক জটিলতা। এ ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্লায়ুর ওপর আক্রমন চালায়। দুর্বলতা এবং হাত-পায়ে ঝিনঝিন করা এ জটিলতার প্রাথমিক লক্ষণ। ধীরে ধীরে এ সমস্যা সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে পুরো শরীরকে অবশ করে দেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com