1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বীরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রস্তুতি কাজ সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ বার দেখা হয়েছে

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে সারা দেশের ন্যায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ঘিরে বীর শহিদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভা প্রশাসক। পৌর প্রশাসক এর দিকনির্দেশনায় পৌরসভার প্রধান প্রধান সড়ক এবং বিভিন্ন স্থাপনা আলোকসজ্জায় সজ্জিত করছে কর্মীরা।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাঙালির দিবস উপলক্ষে পরিষ্কার করে প্রস্তুত উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনার, বিজয় চত্বর, বুধারু স্মৃতি সৌধ, বীর মুক্তিযোদ্ধা শহীদ মহসিন আলীর কবর।
ভাস্কর্য পরিছন্নতা কর্মী মমিন বলেন, ‘বিজয় দিবসের জন্য আমরা পানি দিয়ে ধুয়ে-মুছে পরিষ্কার করছি। প্রতি বছর আমি পরিস্কার করি।’
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর পতাকা উত্তোলন, বিজয় মেলা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পৌর প্রশাসক দীপংকর বর্মন বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পৌর ভবন আলোকসজ্জা এবং সড়কে বিভিন্ন রঙিন নিশান দ্বারা সজ্জিত করণ করা হয়েছে।

ইউএনও মোঃ ফজলে এলাহী বলেন, এ উপলক্ষে বীরগঞ্জে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জন্য সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত আছে। সকল প্রস্তুতির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com