1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

অপহরণের ২৩ দিনেও মিলেনি মাদ্রাসাছাত্র মোতাসিম বিল্লাহর সন্ধান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ বার দেখা হয়েছে

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকা থেকে হাফেজ মো: মোতাসিম বিল্লাহ(১৫)নামের এক মাদ্রাসাছাত্রকে অপহরণ করা হয়েছে।

অপহরণের তিন দিন পর মোতাসিম বিল্লাহর পরিবার থেকে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছেন অপহরণকারীরা। এদিকে অপহরণের ২৩ দিন পার হলেও মিলেনি হাফেজ মো: মোতাসিম বিল্লাহর সন্ধান। অন্যদিকে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন মোতাসিম বিল্লাহর পরিবার।
জানা যায়,গত ২৮ নভেম্বর উপজেলার ছোট কুমিরা লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ এলাকা থেকে মোতাসিমকে অপহরণ করা হয়।তবে আজকে ২২ দিন পার হলেও অপহরণকৃত মোতাসিম বিল্লাহকে উদ্ধার করতে পারেনি পুলিশ।অপহরণকৃত মোতাসিম বিল্লাহর বাড়ি উপজেলার ছোট কুমিরা লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ এলাকায় বাসা ভাড়ায় থাকেন।মোতাসিম বিল্লাহর বাবা মাওলানা মোহাম্মদ নুর উদ্দিন লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী প্রধান শিক্ষক।মোতাসিম বিল্লাহ ছোট কুমিরা নুরিয়া ইসলামিয়া আলিম বিজ্ঞান মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
মোতাসিম বিল্লাহর বানা মাওলানা মোহাম্মদ নুর উদ্দিন বলেন ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নামাজ পড়তে বাসা থেকে বের হয় মোতাসিম বিল্লাহ। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধান হলেও মোতাসিম বিল্লাহ বাসায় ফেরেনি।এই ঘটনার পর বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় এবং সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি করে মোতাসিম কে। মোতাসিম বিল্লাহকে না পেয়ে পরদিন শুক্রবার রাতে সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডাইরি করেন।কিন্তু অপহরণের ২৩ দিন পার হলেও মিলেনি মোতাসিমের সন্ধান এবং কি পুলিশও এখনো কোনো খবর দিতে পারেনি। এদিকে ছেলের সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় জীবন পার করছে মোতাসিমের পরিবার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com