1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

মরহুম আনিসুল হক স্মৃতি একাদশকে উড়িয়ে সেমিফাইনালে সোনারপাড়া এফসি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২১০ বার দেখা হয়েছে

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম) :

কাজীপাড়া সুপার স্টার একাদশের পর শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্টে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ঐতিহ্যবাহী সোনার পাড়া এফসি। তৃতীয় কোয়ার্টার ফাইনালে সাদা দলটি ১-০ গোলে উড়িয়ে দিয়েছে মরহুম আনিসুল হক স্মৃতি একাদশকে।

সীতাকুণ্ডের কুমিরার ঐতিহ্যবাহী কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের মাঠে এক গোল পেয়েছে সোনার পাড়া এফসি।সোনার পাড়া এফসি প্রতিপক্ষের রক্ষণ তছনছ করে এক গোল আদায় করে নিয়েছেন।
ম্যাচ ঘড়ির ২০ মিনিটে সোনার পাড়া এফসি প্রথম গোল করে এগিয়ে যায়।পরে খেলার বাকি অংশ কোনো দল গোলের দেখা পাইনি। দুই দলের খেলোয়াড়দের আক্রমন-পাল্টা আক্রমনে শতশত দর্শকরা খেলার এক অন্য রকম আনন্দ উপভোগ করেন। খেলার শেষের তিন মিনিট আগে আনিসুল হক স্মৃতি একাদশ একটি গোলের দেখা ফেলে তাও নষ্ঠ করে দেয় সোনার পাড়া এফসি ডিফেন্ডারা।খেলা শেষে এক গোল নিয়ে মাঠ ছাড়েন সোনার পাড়া এফসি।

সেমিতে উঠে সোনার পাড়া এফসি দলের ম্যানেজার দৈনিক আজকের সত্য প্রকাশকে বলেছেন, ‘দল ভালো খেলে সেমিফাইনালে উঠেছে। আমাদের লক্ষ্য হলো শিরোপা জয় করা। আশা করছি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com