1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ঈশ্বরদীর রুপপুরে আলোচিত শচিন হত্যা মামলার প্রধান আসামি সহ ৪ জন র‍্যাবের হাতে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৪৪ বার দেখা হয়েছে

ঈশ্বরদীর প্রতিনিধি : র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা এর অভিযানে চাঞ্চল্যকর শরিফ হোসেন @ সচিন বিশ্বাস (২৫) কে গুলি করে হত্যা মামলার এজাহার নামীয় ০১,০৩,০৮ ও ০৯ নং পলাতক আসামী গ্রেফতার।

অদ্য ১২/০১/২০২৫ তারিখ ০১.১০ ঘটিকায় র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলঃ “পাবনা জেলার চাটমোহর থানাধীন চাটমোহর রেলওয়ে স্টেশন প্রাঙ্গন” এ অভিযান পরিচালনা করে সূত্রঃ পাবনা জেলার ঈশ্বরদী থানার মামলা নং-০৯, তারিখ-১৪ আগস্ট ২০২৪, ধারা-১৪৩/৩৪১/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৭৯/ ৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০ মূলের হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ০১নং আসামী মোঃ জনি হোসেন, পুকা জনি (২৬), পিতা-মোঃ মমিন প্রাং, সাং-দিয়ার বাঘইল, ০৩নং আসামী মোঃ রাসেল পারভেজ (৩২), পিতা-খালেক সরদার, সাং-সাহাপুর মসজিদ মোড়, ০৮নং আসামী জিন্নাহ (২৭), পিতা-ছাইদুল, সাং-চর রুপপুর ও ০৯নং আসামী মোঃ বুলবুল (২৮), পিতা-জগলু, সাং-দিয়ার বাঘইল, সর্ব থানা-ঈশ্বরদী, জেলা-পাবনাদেরকে গ্রেফতার করা হয়।

উক্ত আসামীরা গত ০৬ আগস্ট ২০২৪ তারিখ আনুমানিক ২১.৫০ ঘটিকায় পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন পাকশী ইউনিয়নের চররুপপুর উত্তরপাড়ার আসাদুলের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর মোঃ শরিফ হোসেন , সচিন বিশ্বাস (২৫), পিতা-মৃত বেলাত হোসেন, সাং-নতুন রুপপুর, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনাকে মাথার পিছনে বন্দুক ও পিস্তল ঠেকিয়ে গুলি করে এবং মৃত্যু নিশ্চিত করার জন্য অন্যান্য আসামীরা চাইনিজ কুড়াল ও জিআই পাইপ দ্বারা মাথার পিছনে বারবার আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের মা মোছাঃ শরিফা বেগম (৫১), স্বামী-মৃত বেলাত হোসেন, সাং-নতুন রুপপুর, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা বাদী হয়ে পাবনা জেলার ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com