1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

লক্ষ্মীপুরে স্থাপনা নির্মাণে বাধা, নারীসহ আহত-৪

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কুশাখালীতে স্থাপনা নির্মাণ করতে গিয়ে স্থানীয় বিএনপি সমর্থিতদের হামলায় খালেক মাষ্টারসহ একই পরিবারের ৪ জন আহত হয়েছে। এসময় তাঁর স্ত্রী সালমা খালেক, তাদের মেয়ে প্রিয়া ও উর্মিকে  শারীরিক নির্যাতন করে ওই বখাটেরা। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এর আগে মঙ্গলবার সকালে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট এলাকায় এঘটনা ঘটে।

অভিযুক্ত আবদুর রহমান, তার ছেলে শাহ আলম, নুর আলম, দিদার ও খোরশেদ একই এলাকার বাসিন্দা। তারা বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) সমর্থক বলে জানা গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী পরিবারটি জানায়, খালেক মাষ্টারের ক্রয়কৃত ও দখলীয় জমিতে স্থাপনা উন্নয়নের কাজ শুরু করলে স্থানীয় বিএনপি সমর্থক আবদুর রহমান ও তার সন্তানরা এতে বাধা দেন। পরে কুশাখালী ইউনিয়ন বিএনপি সে্েক্রটারী ও শান্তিরহাট বাজার কমিটির সভাপতি হাজী আবুল কাশেম বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। এসময় ভুক্তভোগী পরিবারের কাছে অর্ধ লক্ষাধিক টাকা অভিযুক্ত আবদুর রহমান দাবি করেন।

তবে অভিযুক্ত কারো কাছ থেকে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন বিএনপি সে্েক্রটারী হাজী আবুল কাশেম মুঠোফোনে জানান, হামলার বিষয়ে পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com