1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১৪ হাজার ৮৪৬ কোটি টাকা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৪০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গত সপ্তাহে পুঁজিবাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এ সময় বাজারে লেনদেন ও সূচক ছিল ইতিবাচক ধারায়। এই সময়ে পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১৪ হাজার ৮৪৬ কোটি টাকা।

শনিবার (১৭ জুলাই) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৫ লাখ ১৭ হাজার ১৮২ কোটি ১৮ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়ায় ৫ লাখ ২৫ হাজার ২৭১ কোটি ৮২ লাখ ১৪ হাজার টাকায়। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৮৯ কোটি ৬৪ লাখ ১৩ হাজার টাকা বা ১ দশমিক ৫৬ শতাংশ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৪২ হাজার ১৩৭ কোটি ৭৫ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে তা ৪ লাখ ৪৮ হাজার ৮৯৪ কোটি ৩২ লাখ টাকায় দাঁড়ায়। এই সময়ে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৭৫৬ কোটি ৫৭ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে বাজার সবমিলিয়ে মূলধন বেড়েছে ১৪ হাজার ৮৪৬ কোটি ২৫ লাখ টাকার বেশি।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ৬ হাজার ৭০৬ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার টাকা। এর আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৬ হাজার ৪১০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার টাকা। এই সময়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৯৫ কোটি ৭৮ লাখ টাকা বা ৪ দশমিক ৬১ শতাংশ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ২৪৩ কোটি ৪০ লাখ টাকার। আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ২৮৬ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে।

গত এক সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০৭ পয়েন্টে অবস্থান করছে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৭৭ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬৭ টির, কমেছে ৯৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬ টির শেয়ার ও ইউনিট দর।

গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১৮ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৭৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৯০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৫৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪২৯ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২১ পয়েন্টে অবস্থান করছে। এখানে ৩৩৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪৪ টির, কমেছে ৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির শেয়ার ও ইউনিট দর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com