1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

সংক্রমণ ৫ শতাংশের নিচে নামলে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ৫ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) সচিব মাহবুব হোসেন।

সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী ৩১ আগস্টের মধ্যে এই টিকা প্রদানের সময়সীমা নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে বয়স ১৮ হওয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা টিকা নিতে পারছে না।

মাউশি সচিব বলেছেন, ‘আগামী ৩১ আগস্টের মধ্যে যেসব শিক্ষার্থীর বয়স ১৮ এর উপরে তাদের ভ্যাকসিনেশন সম্পন্ন করা হবে। এরপর তাদের প্রতিষ্ঠান খোলা যায় কিনা সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে।’ তবে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থীদের এখনি ভ্যাকসিনেশন করে আমাদের পক্ষে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব না বলে জানিয়েছেন মাউশি পরিচালক।

এদিকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিলেও জুনিয়র স্কুল সার্টিফিকেট ও বার্ষিক পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে তিনি বলেন, ‘গত বছর আমরা পরীক্ষার পরিবর্তে অ্যাসাইনমেন্ট নিয়েছিলাম। এ বছর তো অনেক অ্যাসাইনমেন্ট। যদি পরীক্ষা নিতে না পারি তাহলে আমরা অ্যাসাইনমেন্টের ভিত্তিতে পরামর্শটা দিতে পারবো।’ জেএসসি নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৭ হাজার ২৯৭ জনের। পরীক্ষা করা হয়েছে ৫৫ হাজার ২৮৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ১৭ মাস ধরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কয়েকবার খোলার চেষ্টা করা হলেও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা আর খোলা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com