1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

চলচ্চিত্রে স্পষ্ট কথা বলার লোক নেই: কাজী হায়াৎ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চলচ্চিত্রে স্পষ্ট কথা বলার লোক দিন দিন ফুরিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চিত্রপরিচালক কাজী হায়াৎ।

স্বনামখ্যাত এই নির্মাতার ভাষ্য অনুযায়ী স্পষ্টভাষী লোক চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নিয়েছেন। স্পষ্ট কথা বলার লোক ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শেষ হয়ে গেছে।
এরপরই কাজী হায়াৎ এই প্রতিবেদকের কাছে জানতে চান- ‘আছে খান আতা, আছে নায়ক রাজ রাজ্জাক? আছে আমজাদ হোসেন, আছে চাষী নজরুল ইসলাম? কারা স্পষ্ট কথা বলবেন? সবাই আমরা গা বাঁচিয়ে যাচ্ছি।’

খান আতাউর রহমানের উদাহরণ টেনে কাজী হায়াৎ বলেন, ‘খান আতার মতো স্পষ্টবাদী লোক আর নেই। শুনবেন তার গল্প? একবার এফডিসিতে নিয়ম হয়েছিল- এফডিসিতে রিকশায় চড়ে ভেতরে যাওয়া যাবে না। গাড়ি ভেতরে নিয়ে যাওয়া যাবে। আতা ভাই নিয়মটা জানতেন না৷ তিনি রিকশায় চড়ে একদিন এফডিসিতে এসেছিলেন। সিকিউরিটি গার্ড তাকে আটকে দিয়ে বললো- রিকশা নিয়ে ভেতরে যাওয়া যাবে না। তবে গাড়ি নিয়ে যেতে পারবেন। তখন আতা ভাই বললেন, তাহলে কি এফডিসির সবার গাড়ি হয়ে গেছ? কেউ এটার প্রতিবাদ করেনি?

আতা ভাই রিকশা ছেড়ে হেঁটেই এফডিসিতে ঢুকলেন। ফেরার পথে তিনি দাড়োয়ানকে জিজ্ঞেস করলেন- আমাকে চেনো তুমি? উত্তরে দাড়োয়ান বললো, চিনলেও কোনো লাভ নেই। তখন এক থাপ্পর দিয়ে খান আতা বলেছিলেন, এমডি থাকবে তিন বছর আর খান আতা থাকবে চিরকাল। আরে খান আতাদের জন্যই তো তৈরি হয়েছে এফডিসি।’

কাজী হায়াৎ দুঃখ করে বলেন, ‘এখন এই কথা বলার কেউ নেই। রাজ্জাক ভাই স্পষ্ট কথা বলতেন। কাউকে ভয় পেতেন না। কারণ তার যে হাইপ ছিলো সেখান থেকে নামানোর কোনো পথ ছিল না। তিনি অন্যায্য কোনো কথা বলতেন না। আমজাদ ভাই, চাষী ভাইও তাই। তাদের নামানোর কিছু ছিল না। একজন আছেন দেলোয়ার জাহান ঝন্টু ভাই। তিনি বলছেন, তবে খুব একটা উচ্চারিত হচ্ছে না।’

ঝন্টু গুলিয়ে ফেলছেন বলেও মন্তব্য করেন ‘দাঙ্গা’, ‘ইতিহাস’, ‘অন্ধকার’সহ অর্ধশত সিনেমার নির্মাতা কাজী হায়াৎ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com