1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে আন্দোলন: ভিপি নুর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৪২৮ বার দেখা হয়েছে

শুক্রবার (১৩ আগস্ট) বিকাল ৩টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সবার জন্য টিকা, নিম্নআয়ের মানুষের জন্য রেশনিং এবং জনজীবন সচল রাখার তিন দফা দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

ভিপি নুর বলেন, বিশ্বের কোনো দেশেই এতো দীর্ঘ সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নেই। বাংলাদেশ ১৫ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। আজকে শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই অটোপাস দেওয়া হচ্ছে। এই অটোপাস মূলত তাদের ধ্বংস ডেকে আনছে। দ্রুত সব শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন। এই সরকার আসলে টালবাহানা করে সময় কাটাতে চায়, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হচ্ছে সেদিকে কোনো মনোযোগ নাই। এখন পর্যন্ত অসংখ্যবার ডেট দিয়েও শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারেনি কিংবা কোনো রোডম্যাপ দিতে পারেনি সরকার।

নিজের নেতাকর্মীদের মুক্তি চেয়ে ছাত্র-যুব-শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদের এই প্রধান সমন্বয়ক বলেন, আমাদের এখানে আজ অনেক মুক্তিযোদ্ধাই আছেন তাদের কয়জনকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাওয়াত দেওয়া হয়েছে? অথচ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাওয়াত করা হয়েছিলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সেটির প্রতিবাদ করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী সহযোদ্ধা আজ জেলে। তাদেরকে নানাভাবে নির্যাতন করা হচ্ছে। আমি আটক সব নেতাকর্মীর অবিলম্বে মুক্তি চাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com