1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কে হচ্ছেন আফগান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান?

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকে পড়েছে তালেবান। ফলে দেশটির বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানির পদত্যাগ এখন সময়ের ব্যাপার। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা করতে এরইমধ্যে প্রেসিডেন্টের বাসভবনে পৌঁছেছেন তালেবান প্রধান মোল্লা আবদুল গনি বারাদার।

সেখানে যুক্তরাষ্ট্র ও কাতারের কূটনীতিকদের উপস্থিতিতে আলোচনার পর প্রেসিডেন্ট আশরাফ ঘানি পদত্যাগ করবেন বলে জানা গেছে। ফলে প্রশ্ন উঠেছে ঘানির পদত্যাগের পর কে হচ্ছেন আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান?

নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দৌড়ে এই মুহূর্তে আলোচনায় এগিয়ে রয়েছেন জার্মানিতে নিযুক্ত সাবেক আফগান রাষ্ট্রদূত আলি আহমদ জালালি। তবে আরেকটি সূত্র বলছে, একজন সাবেক কূটনীতিকের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বদলে সরাসরি নিজেদের একজনকেই প্রেসিডেন্ট হিসেবে চাইতে পারে তালেবান। সেক্ষেত্রে তালেবান প্রধান মোল্লা আবদুল গণি বারাদারই এগিয়ে থাকবেন।

এর আগে, গত বৃহস্পতিবার পর্যন্ত আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ১৮টি তালেবানের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এর পর কার্যত ঝড়ের গতিতে এগোতে শুরু করে দলটি। একে একে হেরাত, আয়বাক, গজনি, কান্দাহার, তালিকান, কুন্দুজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয় তারা। উত্তর দিক থেকে কাবুলের প্রবেশ পথ মাজার-ই-শরিফও একদিনেই দখল করে নেয় তারা। এরপর আজ রোববার সকাল পর্যন্ত মোট ২৬টি প্রদেশ তালিবানের দখলে ছিল। এখন পুরো দেশেই নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে হাঁটছে সশস্ত্র বিদ্রোহী এই গোষ্ঠীটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com