অর্থ বাণিজ্য – bongonewsbd24.com

*বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬*
নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা করেছে, যা আগামী ২৩ জুন থেকে শুরু হয়ে ২৭ জুন পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে। পাঁচ দিনব্যাপী এই আয়োজনের টেকনিক্যাল ওয়ার্কশপগুলো কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) ও মূল সম্মেলন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে।

আজ (০৩ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এসময় আয়োজকরা বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে আরও জোরদার করতে দক্ষ জনবল তৈরি, অংশীজনদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও ডিজিটাল স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যের কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম শামীম রেজা, দ্য টিম ফিনিক্স গ্রুপের ডিরেক্টর, অপারেশনস ও কমিউনিটি দিহান ইসলাম অলিফ, অ‍্যাডভাইজর, স্ট্র‍্যাটেজি এন্ড ট্রান্সফরমেশন, মোঃ আবদুল্লাহ ফরিদ।

পাওয়ার্ড বাই ব্র্যাক ব্যাংক পিএলসি ফিনিক্স সামিট ২০২৬, বাংলাদেশের সাইবার সভেরেন্টি ও জাতীয় সাইবার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার নিরাপত্তা পেশাজীবীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে। এ আয়োজনকে সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ ও ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ) মতো জাতীয় প্রতিষ্ঠানগুলো।

তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ সিরিজে বিশ্বের খ্যাতনামা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেবেন। অংশগ্রহণকারীরা প্র্যাকটিক্যাল সাইবার ইনভেস্টিগেশন, ডেভসেকঅপস ফর প্র্যাকটিশনারস, অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যান্ড ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট এবং ডিফেন্সিভ ইঞ্জিনিয়ারিং ফর দ্য র‍্যানসমওয়্যার লাইফসাইকেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

ওয়ার্কশপগুলো আগামী ২৩ থেকে ২৫ জুন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এরপর ২৬ ও ২৭ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি কনফারেন্স, যেখানে দেশ-বিদেশের নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ, শিল্পখাতের প্রতিনিধি এবং সাইবার নিরাপত্তা পেশাজীবীরা অংশ নেবেন।

দুই দিনব্যাপী মূল সম্মেলনে ‘ব্লু টিম ডে’ ও ‘রেড টিম ডে’ শীর্ষক দুটি বিশেষ ট্র্যাক অনুষ্ঠিত হবে, যা টেকনিক্যাল স্টেজ ও এন্টারপ্রাইজ স্টেজ, এই দুই ভিন্ন স্টেজে পরিচালিত হবে। টেকনিক্যাল স্টেজে সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং, থ্রেট ইন্টেলিজেন্স, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটি, ইনসিডেন্ট রেসপন্স, রেড টিম ও ব্লু টিম অপারেশনস এবং এমার্জিং টেকনোলজি নিয়ে আলোচনা হবে। অন্যদিকে, এন্টারপ্রাইজ স্টেজে সাইবার রিস্ক অ্যান্ড গভর্ন্যান্স, ফাইন্যান্সিয়াল সেক্টর রেজিলিয়েন্স, উইমেন

ইন সাইবারসিকিউরিটি, ডিজিটাল ট্রাস্ট, এক্সিকিউটিভ সাইবার লিডারশিপ, রেগুলেটরি অ্যান্ড পলিসি ডিরেকশন এবং ন্যাশনাল সাইবারসিকিউরিটি স্ট্র্যাটেজি নিয়ে সেশন অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপন। একইসাথে, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, যিনি জাতীয় স্বার্থ সুরক্ষা ও বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় সাইবার সিকিউরিটির ভূমিকা নিয়ে বক্তব্য রাখবেন। এছাড়াও, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ সম্মানিত অতিথি হিসেবে এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সম্মেলনে জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল ও মালয়েশিয়া থেকে আগত বিশেষজ্ঞ ও প্রতিনিধিদের অংশগ্রহণে বিভিন্ন লিডারশিপ ডায়লগ ও নলেজ-শেয়ারিং সেশন অনুষ্ঠিত হবে।

দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয় ক্লাবের সহযোগিতায় দ্য টিম ফিনিক্স গ্রুপ দ্বিতীয়বারের মতো ‘বেস্ট সাইবারসিকিউরিটি ক্লাব অ্যাওয়ার্ড’ ও টানা তৃতীয়বারের মতো ‘উইমেন ইন সাইবারসিকিউরিটি অ্যাওয়ার্ড’ প্রদান করবে, যা বাংলাদেশের সাইবারসিকিউরিটি খাতে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেবে।

এ বিষয়ে দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম শামীম রেজা বলেন, “সাইবারসিকিউরিটি এখন আর কেবল প্রযুক্তিগত বিষয় নয়; এটি জাতীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা ও ডিজিটাল সভেরেন্টির প্রশ্ন। ফিনিক্স সামিট ২০২৬-এর মাধ্যমে আমরা সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবারসিকিউরিটি পেশাজীবীদের একত্রিত করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও বৈশ্বিক ডিজিটাল ল্যান্ডস্কেপে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছি।”

সম্মেলনের পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে মোহাম্মদ অ্যান্ড সন্স, এমজিএইচ গ্রুপ, ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল), ম্যাগনাস করপোরেশন ও স্যান্স ইনস্টিটিউট (সাইবারসিকিউরিটি নলেজ পার্টনার)। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে সিটি ব্যাংক পিএলসি। ব্রোঞ্জ স্পন্সর হিসেবে রয়েছে অ্যাগ্রোশিফট, গোল্ড কিনেন ও এপিএনআইসি (সাইবারসিকিউরিটি নলেজ ও ইন-কাইন্ড পার্টনার)। এছাড়াও, ফেলোশিপ স্পন্সর হিসেবে রয়েছে ফ্লেক্সঅপটিক্স জিএমবিএইচ, মোবিলিটি এক্সপেরিয়েন্স পার্টনার হিসেবে রয়েছে ভেলোসে বাইসাইকেল, হসপিটালিটি পার্টনার হিসেবে রয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁও ও স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে সোসাইটি অব চিটাগং আইটি প্রফেশনালস (এসসিআইটিপি)।

বিস্তৃত কর্মসূচি ও আন্তর্জাতিক অংশগ্রহণের মাধ্যমে ফিনিক্স সামিট ২০২৬ বাংলাদেশের আঞ্চলিক সাইবারসিকিউরিটি খাতের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং নতুন প্রজন্মের সাইবারসিকিউরিটি নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.phoenixsummit.net।

দাবি আদায়ে ঐক্যবদ্ধ ব্যবসায়ীরা: দাউদকান্দিতে ইসলামী ব্যাংক ব্যবসায়ী সমাজের মানববন্ধন
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং বিভিন্ন দাবিদাওয়া বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার দাউদকান্দিতে ইসলামী ব্যাংক ব্যবসায়ী সমাজের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় দাউদকান্দি পৌরসভা বাজারে ইসলামী ব্যাংকের কার্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে এলাকার ব্যবসায়ী, বিনিয়োগকারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের অন্যতম শীর্ষ বিনিয়োগকারী ও বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল মিয়াজী, রেজাউল হক সরকার, আবু বকর সিদ্দিক ও ইসমাঈল হোসেন তালুকদার। বক্তারা বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ইসলামী ব্যাংকের প্রতি সাধারণ গ্রাহক ও বিনিয়োগকারীদের আস্থা অটুট রাখতে হবে। তারা ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা দেশের অর্থনীতির জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ব্যবসায়ীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

সমগ্র কর্মসূচি সঞ্চালনা ও পরিচালনা করেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নাসির উদ্দিন আহমেদ।

মানববন্ধন শেষে ব্যবসায়ী নেতারা বলেন, “ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহক ও ব্যবসায়ীর আস্থার প্রতীক। কোনোভাবেই এই প্রতিষ্ঠানকে বিতর্কিত বা স্বার্থান্বেষী গোষ্ঠীর নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না।” পাশাপাশি তারা এস. আলম গ্রুপের প্রভাবমুক্ত ও গ্রাহকবান্ধব ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

এ সময় অংশগ্রহণকারীরা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমকে সরানো হবে না: বাংলাদেশ ব্যাংক
‘আন্দোলনের চাপে আইনি সিদ্ধান্ত পরিবর্তন হবে না’ — মুখপাত্র আরিফ হোসেন খান

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১ জুন ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে তার পদ থেকে সরানো হবে না বলে স্পষ্ট জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, খুরশীদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ আইনসম্মত এবং কোনো ধরনের আন্দোলন বা চাপের মুখে এ সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না।

সোমবার (১ জুন) বিকেলে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, “মো. খুরশীদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগের সিদ্ধান্ত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই নেওয়া হয়েছে। সড়কে আন্দোলন বা কোনো পক্ষের চাপের কারণে কেন্দ্রীয় ব্যাংক তার আইনি অবস্থান থেকে সরে আসবে না।”

দিলকুশায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

এর আগে সকালে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘ব্যাংক গ্রাহক ফোরাম’ ব্যানারে একদল বিক্ষোভকারী অবস্থান কর্মসূচি পালন করে। তারা নবনিযুক্ত চেয়ারম্যানের যোগদানের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় এবং তার পদত্যাগ দাবি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে আন্দোলনকারীরা প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে সড়কে অবস্থান নিলে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে: পুলিশ

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, বিক্ষোভকারীরা ব্যাংকের সামনে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। পরে পুলিশ শান্তিপূর্ণভাবে তাদের সরিয়ে দেয়।

তিনি বলেন, “বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

নিয়োগ নিয়ে বিতর্ক

উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। একই রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তবে ওই নিয়োগের পর থেকেই বিভিন্ন মহলে সমালোচনা ও অসন্তোষ দেখা দেয়। ঈদের ছুটির মধ্যেও দেশের বিভিন্ন স্থানে তার নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ অবস্থায় সোমবারের বিক্ষোভকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলেও বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে যে চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত বহাল থাকবে।

৭ জুন শুরু বাজেট অধিবেশন, জনগণ অর্থনীতির প্রকৃত চিত্র পাবে: স্পিকার হাফিজ উদ্দিন
স্টাফ রিপোর্টার, ভোলা, ২৬ মে: আগামী ৭ জুন থেকে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। তিনি বলেছেন, আসন্ন বাজেটের মাধ্যমে দেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কে জনগণ সুস্পষ্ট ধারণা পাবে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে পাঁচ দিনের সফরে ভোলায় এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, “আমরা আশা করি সরকারি ও বিরোধী দল মিলে জাতিকে একটি জনবান্ধব বাজেট উপহার দেবে, যা মানুষের জীবনযাত্রায় স্বস্তি এনে দেবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার বিষয়টি বাজেটে গুরুত্ব পাবে।”

তিনি আরও বলেন, বাজেটে উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানো হবে এবং বাজেট অধিবেশন শেষে দেশের অর্থনীতির প্রকৃত চিত্র জনগণের সামনে স্পষ্ট হয়ে উঠবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সরকার ও বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে স্পিকার বলেন, “সরকার বাজেট দেবে, বিরোধী দল তার সমালোচনা করবে। তবে গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই। বিরোধী দল যেন দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য পর্যাপ্ত সময় পায়, তা আমি নিশ্চিত করব।”

তিনি জানান, আগের অধিবেশনের মতো বর্তমান সংসদেও সরকারি ও বিরোধী দলের মধ্যে সহযোগিতামূলক মনোভাব বজায় থাকবে বলে তিনি আশা করেন।

জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করে স্পিকার বলেন, “আমার ধারণা, বর্তমান সংসদ জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে। ভবিষ্যতে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সংসদ সদস্যরা আরও সক্রিয় ভূমিকা রাখবেন।”

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “গত কয়েক বছর নানা কারণে মানুষ স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেনি। রাজনৈতিক অস্থিরতা ও ভয়ের পরিবেশ ছিল। এখন নির্বাচিত বিএনপি সরকার তিন মাস ধরে দায়িত্ব পালন করছে। আশা করি সেই ভয়ের আবহ অনেকটাই কেটে গেছে এবং এবারের ঈদ হবে মানুষের জন্য স্বস্তি ও আনন্দের ঈদ।”

এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্লা কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

*ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো*
_নতুন হাই-পারফরম্যান্স মডেল ‘রিভো বি১২’–এও মিলবে এ সুবিধা_

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিজেদের সব মডেলের ইলেকট্রিক বাইকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। উৎসবের মৌসুমে ব্যবহারকারীদের জন্য বৈদ্যুতিক যানবাহন আরও সহজলভ্য করে তোলা এবং সাশ্রয়ী ও নির্ভরযোগ্য যাতায়াতে উৎসাহিত করতেই দেশজুড়ে এ ক্যাম্পেইন চালু করেছে প্রতিষ্ঠানটি।

এই ক্যাম্পেইনের আওতায় অনুমোদিত শোরুম থেকে রিভোর ইলেকট্রিক বাইক কিনলে গ্রাহকেরা পাচ্ছেন নিশ্চিত ক্যাশব্যাক সুবিধা। অফারের আওতায় রয়েছে রিভোর সদ্য বাজারে আনা হাই-পারফরম্যান্স ই-বাইক ‘রিভো বি১২’ও। ঈদ উপলক্ষে সীমিত সংখ্যায় বাজারে আনা হয়েছে নতুন এই মডেলটি।

রিভো বি১২ মডেলে স্ট্যান্ডার্ড ও ফাস্ট—দুই ধরনের চার্জিং সুবিধা রয়েছে। ফাস্ট চার্জার ব্যবহার করলে মাত্র দেড় ঘণ্টায় ব্যাটারির চার্জ ৮০ শতাংশ পর্যন্ত করা যাবে।

ক্যাম্পেইন প্রসঙ্গে রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভ্যান নি বলেন, “জ্বালানি ও মোটরসাইকেলের ব্যয় বাড়তে থাকায় দেশে দৈনন্দিন যাতায়াতে মানুষ ধীরে ধীরে বৈদ্যুতিক যানবাহনের দিকে ঝুঁকছেন। এই পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখেই ঈদ উপলক্ষ্যে আমরা সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর পরিবহন সমাধান নিয়ে এসেছি। আমাদের বিশ্বাস, এই উদ্যোগ গ্রাহকদের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।”

ই-বাইক কেনার পর ব্যবহারকারীরা যাতে যেকোনো ধরনের সার্ভিসিং নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে পারেন, সে লক্ষ্যে ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি নিজেদের অনুমোদিত বিক্রয়োত্তর সেবা নেটওয়ার্কও সম্প্রসারণ করছে রিভো। সীমিত সময়ের জন্য দেশের সব অনুমোদিত রিভো শোরুমে চলবে এ ক্যাশব্যাক ক্যাম্পেইন।

*অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট*
নিজস্ব প্রতিবেদক : শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) থেকে তাদের এ সিরিজ স্মার্টফোনের জন্য বিশেষ স্বীকৃতি অর্জন করেছে। এই সার্টিফিকেশনে অপো এ সিরিজের তিনটি গুরুত্বপূর্ণ দিক, কালারওএসের স্মুথনেস, সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ ও নির্ভরযোগ্য অলরাউন্ড ডিউরেবিলিটি, বিশেষ স্বীকৃতি পেয়েছে। এই অর্জন দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা ও ধারাবাহিক অভিজ্ঞতা নিশ্চিতের ক্ষেত্রে অপোর অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।

সার্টিফায়েড ফিচারগুলোর মধ্যে স্মুথনেস অপো এ সিরিজের অন্যতম বড় সক্ষমতা হিসেবে বিবেচিত হয়েছে। বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীরা অ্যাপ পরিবর্তন, অ্যাপ চালু করা, কনটেন্ট ব্রাউজিং, গেমিং কিংবা সারাদিন মাল্টিটাস্কিংয়ের সময় নিরবচ্ছিন্ন পারফরম্যান্স আশা করেন। অপো এ সিরিজের স্মার্টফোনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন দীর্ঘদিন ব্যবহারের পরও দ্রুত অ্যাপ রেসপন্স, ফ্লুইড ট্রানজিশন ও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করা যায়।

বুয়েটের সার্টিফিকেশন অনুযায়ী, নির্বাচিত অপো এ সিরিজের স্মার্টফোনগুলো সর্বোচ্চ ৬ বছর ব্যবহারের পরও নতুন ফোনের মতো স্মুথ অভিজ্ঞতা দিতে সক্ষম। অ্যাপ চালানো, নিয়মিত ব্যবহৃত অ্যাপ চালু করা কিংবা দৈনন্দিন কাজ পরিচালনার সময় ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে একই ধরনের রেসপন্সিভ ও ধারাবাহিক পারফরম্যান্স উপভোগ করতে পারবেন। এই দীর্ঘমেয়াদি ফ্লুয়েন্সি প্রোটেকশন সময়ের সঙ্গে পারফরম্যান্স স্লোডাউন কমাতে সহায়তা করে এবং বছরের পর বছর ধরে স্মুথ অভিজ্ঞতা নিশ্চিত করে।

এই সার্টিফিকেশন অপো এ সিরিজের দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্সকেও স্বীকৃতি দিয়েছে। যারা সারাদিন স্মার্টফোনের ওপর নির্ভর করেন, তাদের জন্য ডিভাইসগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন বছরের পর বছর নিয়মিত চার্জিং ও ব্যবহারের পরও ব্যাটারির স্বাস্থ্য ও ব্যাকআপ ভালো থাকে। ব্যবহারকারীরা সকালবেলার কাজ থেকে শুরু করে রাতের বিনোদন পর্যন্ত স্থিতিশীল দীর্ঘমেয়াদি ব্যাটারি পারফরম্যান্স উপভোগ করতে পারবেন।

বুয়েট কর্তৃক সার্টিফায়েড নির্বাচিত অপো এ সিরিজের স্মার্টফোনগুলো সর্বোচ্চ ৬ বছর ব্যবহারের পরও নতুনের মতো ব্যাটারি ব্যাকআপ পারফরম্যান্স দিতে সক্ষম। অপ্টিমাইজড ব্যাটারি ম্যানেজমেন্ট ও দীর্ঘমেয়াদি ব্যাটারি প্রযুক্তির মাধ্যমে ডিভাইসগুলো সময়ের সাথে ব্যাটারি হেলথ ও স্থায়িত্ব ধরে রাখতে সহায়তা করে, যা ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনে নির্ভরযোগ্য অল-ডে পারফরম্যান্স নিশ্চিত করে।

স্মুথনেস ও ব্যাটারি নির্ভরযোগ্যতার পাশাপাশি, ডিউরেবিলিটিও অপো এ সিরিজের আরেকটি গুরুত্বপূর্ণ সক্ষমতা হিসেবে স্বীকৃতি পেয়েছে। দৈনন্দিন ব্যবহারের চাপ, দীর্ঘসময় হ্যান্ডলিং, ব্যাগ বা পকেটে বহন করা এবং ছোটখাটো দুর্ঘটনাজনিত আঘাত সহ্য করার উপযোগী করে স্মার্টফোনগুলো তৈরি করা হয়েছে। ফলে দীর্ঘসময় ধরে ব্যবহারযোগ্যতা ও স্ট্রাকচারাল রিলায়েবিলিটি নিশ্চিত হয়।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিসট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপোতে আমরা বিশ্বাস করি, ব্যবহারকারীরা শুধু প্রথম দিনের জন্য নয়, বরং বছরের পর বছর ধরে স্মুথ, নির্ভরযোগ্য ও স্থিতিশীল অভিজ্ঞতা পেতে চান। বুয়েটের এই সার্টিফিকেশন আমাদের সেই ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি, যেখানে আমরা দীর্ঘস্থায়ী ফ্লুয়েন্সি, দীর্ঘমেয়াদি ব্যাটারি পারফরম্যান্স ও নির্ভরযোগ্য গুণগত মান নিশ্চিত করতে কাজ করছি; যেন ব্যবহারকারীরা প্রতিদিন আত্মবিশ্বাসের সাথে তাদের ডিভাইস ব্যবহার করতে পারেন।”

এই সার্টিফিকেশনের মাধ্যমে অপো আবারও প্রমাণ করেছে যে, তারা এমন স্মার্টফোন নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ, যা দীর্ঘমেয়াদি স্মুথনেস, নির্ভরযোগ্য ব্যাটারি স্থায়িত্ব ও টেকসই ডিউরেবিলিটির সমন্বয়ে ব্যবহারকারীদের ক্রমবর্ধমান প্রত্যাশা পূরণ করতে সক্ষম।

*বিক্রি নেই, বাড়ছে ঋণের বোঝা; সংকটে আবাসন উদ্যোক্তারা*
স্টাফ রিপোর্টার : দেশের আবাসন খাত দীর্ঘদিন ধরে এক কঠিন মন্দাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ফ্ল্যাট বিক্রি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ডেভেলপাররা। একই সঙ্গে রড, সিমেন্ট, টাইলস, বালি, ইট, পাথরসহ নির্মাণসামগ্রীর বাজারেও নেমে এসেছে স্থবিরতা। খাতসংশ্লিষ্টরা বলছেন, উচ্চ সুদে ব্যাংক ঋণ, ডলারের অস্থিরতা, মূল্যস্ফীতি এবং নির্মাণ ব্যয়ের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে পুরো আবাসন খাত এখন টিকে থাকার লড়াই করছে।

রিহ্যাবের তথ্য অনুযায়ী, একসময় মাসে প্রায় এক হাজার ফ্ল্যাট বিক্রি হলেও বর্তমানে তা নেমে এসেছে ২৫০ থেকে ৩০০ ইউনিটে। বিশেষ করে রাজধানীর গুলশান, বনানী, বসুন্ধরা ও ধানমন্ডির বিলাসবহুল ফ্ল্যাটের বাজার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় বিক্রি ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

খাতসংশ্লিষ্টরা জানান, গত কয়েক বছরে রড, সিমেন্ট, ইট, বালি ও পাথরের দাম প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এতে একটি ফ্ল্যাট নির্মাণে ব্যয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ ক্রেতাদের বড় অংশ ফ্ল্যাট কেনা থেকে সরে দাঁড়াচ্ছেন। অন্যদিকে ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) কমে যাওয়ায় আগের তুলনায় কম তলা ভবন নির্মাণের সুযোগ থাকায় জমির মালিকরাও আবাসন কোম্পানির সঙ্গে চুক্তিতে আগ্রহ হারাচ্ছেন।

রাজধানীর বাংলামোটর, মিরপুর ও বাড্ডাসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানেই ক্রেতা কম। ব্যবসায়ীরা বলছেন, গত দুই বছরে বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে। বাংলামোটর টাইলস মার্কেটের এক ব্যবসায়ী জানান, আগে প্রতিদিন কয়েক লাখ টাকার বিক্রি হলেও এখন কোনো কোনো দিন ৫০ হাজার টাকাও বিক্রি হয় না। এতে ব্যাংক ঋণের কিস্তি, গুদাম ভাড়া ও শ্রমিকের বেতন পরিশোধ করাই কঠিন হয়ে পড়েছে।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রাজ্জাক বলেন, “বর্তমানে পুরো আবাসন খাতই চাপে রয়েছে। বিক্রি ব্যাপকভাবে কমে গেছে। নতুন প্রকল্প গ্রহণও হ্রাস পেয়েছে। শুধু ডেভেলপার নয়, নির্মাণসামগ্রী ব্যবসায়ীরাও মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।” তিনি বলেন, ব্যাংক ঋণের সুদহার বেড়ে যাওয়ায় অনেক উদ্যোক্তার পক্ষে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে নির্মাণ ব্যয় বাড়লেও ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা।

বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল হক বলেন, “সিমেন্ট শিল্পে বর্তমানে বড় ধরনের মন্দাভাব চলছে। চাহিদা কমে যাওয়ায় উৎপাদন সক্ষমতার বড় অংশ অব্যবহৃত পড়ে আছে। শিল্প টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ ও নীতিগত সহায়তা প্রয়োজন।”

একই ধরনের সংকটের কথা জানিয়েছে ইস্পাত খাতও। জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল বলেন, “আবাসন খাতের স্থবিরতার কারণে রডের চাহিদা আশঙ্কাজনকভাবে কমে গেছে। বাধ্য হয়ে উৎপাদন কমাতে হচ্ছে।”

খাতসংশ্লিষ্টদের মতে, আবাসন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দুই কোটি মানুষের কর্মসংস্থান জড়িত। এ খাতের সঙ্গে ১৬৯টির বেশি ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পও নির্ভরশীল। ফলে আবাসন খাতে মন্দা দীর্ঘায়িত হলে দেশের সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালে গৃহঋণের সুদহার যেখানে ৯ শতাংশ ছিল, তা ২০২৪ সালে বেড়ে ১৭ শতাংশে পৌঁছে। বর্তমানে সুদহার ১৪ শতাংশের আশপাশে রয়েছে। ব্যাংকাররা বলছেন, উচ্চ সুদের কারণে মধ্যবিত্ত ও সাধারণ ক্রেতারা গৃহঋণ নিতে আগ্রহ হারাচ্ছেন।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “বাংলাদেশে আবাসন খাতের জন্য বিশেষায়িত দীর্ঘমেয়াদি অর্থায়ন ব্যবস্থা খুব সীমিত। সরকার চাইলে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি গৃহঋণের ব্যবস্থা করে এ খাতকে পুনরুজ্জীবিত করতে পারে।”

বিশেষজ্ঞদের মতে, আবাসন খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাত সচল থাকলে কর্মসংস্থান বাড়ে, শিল্পকারখানার উৎপাদন বাড়ে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পায়। তাই দ্রুত নীতি সহায়তা, কর ছাড় এবং সহজ অর্থায়নের ব্যবস্থা না হলে সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এফবিসিসিআইতে প্রশাসক বিতর্ক: ব্যবসায়ীদের ক্ষোভ চরমে, দ্রুত নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : দেশের ব্যবসায়ী সমাজের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এ দীর্ঘদিন ধরে প্রশাসক নিয়োগের মাধ্যমে কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে এবার প্রকাশ্য অবস্থানে এসেছে ব্যবসায়ী নেতারা। প্রশাসক আনিসুর রহিম খানকে অবিলম্বে অপসারণ এবং দ্রুত সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন আয়োজনের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এফবিসিসিআই সংস্কার পরিষদ।

শনিবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, প্রায় ১৯ মাস ধরে এফবিসিসিআই নির্বাচিত নেতৃত্ববিহীন অবস্থায় পরিচালিত হচ্ছে, যা দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের জন্য উদ্বেগজনক। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, বর্তমান প্রশাসক দুই দফায় নিজের মেয়াদ বাড়ালেও এখন পর্যন্ত নির্বাচনের কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেননি। ফলে ব্যবসায়ী সমাজের মধ্যে হতাশা, ক্ষোভ ও অনিশ্চয়তা আরও বেড়েছে।

সংগঠনটির নেতারা মনে করছেন, ব্যবসায়ীদের মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করে দীর্ঘদিন প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখা এফবিসিসিআইয়ের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করছে। তাদের দাবি, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই।

এ পরিস্থিতিতে প্রশাসক অপসারণ ও দ্রুত নির্বাচনের দাবিতে আগামী ১৭ মে (রবিবার) দুপুর ২টায় ঢাকার মতিঝিলে এফবিসিসিআই ভবনের নিচতলায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ব্যবসায়ী নেতারা পরবর্তী কর্মসূচিও ঘোষণা করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

*বসুন্ধরা শুভসংঘের দেওয়া সেলাই মেশিনে বদলাবে নারীর ভাগ্য*
বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : বগুড়ার আদমদীঘিতে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে মানবিক উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বগুড়ার আদমদীঘিতে তিন মাসের প্রশিক্ষণ শেষে ২০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। শুক্রবার সান্তাহার পৌর শহরের বশিপুর শখের পল্লী বিনোদন কেন্দ্রে তাঁদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু। বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সহসভাপতি আহসান হাবীব তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন ও সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান।

আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র কর্মকর্তা মামুন, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান টুলু, কালের কণ্ঠের ফটো সাংবাদিক ঠাণ্ডা আজাদ, উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু, শুভসংঘের আদমদীঘি শাখার সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শাকিল, সহসভাপতি শাহিনা জোয়ারদার প্রমুখ।

সেলাই মেশিন পেয়ে ছাতিয়ান গ্রামের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিয়া বলে, ‘আমি দাদির কাছে থাকি। রোজগার করে খাওয়ানোর মতো আমার তেমন কেউ নেই। খবর পেয়ে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ শেষে আজ সেলাই মেশিন পেয়েছি। এখন এই সেলাই মেশিন দিয়ে আয়-রোজগার করে নিজের পড়ালেখার খরচ জোগাতে পারব। আমি বসুন্ধরা শুভসংঘের প্রতি চিরকৃতজ্ঞ।’

ডলি আক্তার নামের আরেকজন বলেন, ‘এই সেলাই মেশিন পেয়ে সংসারে কিছুটা হলেও সহযোগিতা করতে পারব। ছেলেমেয়েদের ভালোভাবে লেখাপড়া করাতে পারব। বসুন্ধরা শুভসংঘের প্রতি চিরদিন ঋণী হয়ে থাকব। আমার মতো অনেক অসহায় নারী এই প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হয়ে অন্ধকার থেকে আলোর মুখ দেখছেন।

অনুষ্ঠানে এসব সেলাই মেশিন পাওয়া নারীরা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তাঁর পরিবারের জন্য দোয়া করেন।

মাহফুজুল হক টিকন বলেন, এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ২০টি পরিবার আজ প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়েছে, যা তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।

তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ নারীদের ক্ষমতায়ন ও সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

*ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো*
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের ঈদ আনন্দকে আরও অর্থবহ করতে আনুষ্ঠানিকভাবে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে শীর্ষস্থানীয় গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড অপো। ৬ জিবি + ১২৮ জিবির নতুন এই স্মার্টফোনটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে। অপো এ৬কের প্রথম ভেরিয়েন্টটি গত মাসের শুরুতে সফলভাবে বাজারে উন্মোচিত হয়। এরই ধারাবাহিকতায়, ক্রেতাদের আগ্রহ বিবেচনা করে উন্নত পারফরম্যান্স ও বেশি স্টোরেজ সুবিধা দিতে নতুন ভ্যারিয়েন্টটি আনা হয়েছে, যা প্রতিদিনের এন্টারটেইনমেন্ট, গেমিং, মাল্টিটাস্কিং ও প্রোডাক্টিভিটিকে আরও সমৃদ্ধ করবে।

ব্যবহারকারীদের জন্য ‘স্মুথনেস উইদাউট লিমিট’-এর প্রতিশ্রুতি নিয়ে নির্ভরযোগ্য পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, মনোমুগ্ধকর ভিজ্যুয়াল ও উন্নত ক্যামেরা ফিচারের মাধ্যমে ভারসাম্যপূর্ণ স্মার্টফোন অভিজ্ঞতা প্রদান করে চলেছে অপো এ৬কে স্মার্টফোন।

ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা, যা বিভিন্ন ধরনের পরিস্থিতিতেও নিখুঁত ও উজ্জ্বল ছবি ধারণ করতে সক্ষম। পাশাপাশি, এর এআই পোর্ট্রেট রিটাচিং, ডুয়েল-ভিউ ভিডিও ও নাইট মোড ফটোগ্রাফির মতো এআই-নির্ভর ফিচার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে; ফলে ব্যবহারকারীরা প্রতিটি মুহূর্তকে আরও সৃজনশীলভাবে ক্যামেরাবন্দি করতে পারবেন।

স্ন্যাপড্রাগন ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম সমৃদ্ধ এই স্মার্টফোন দৈনন্দিন ব্যবহার, স্ট্রিমিং, গেমিং ও মাল্টিটাস্কিংয়ে স্মুথ ও রেসপনসিভ পারফরম্যান্স নিশ্চিত করে। ডিভাইসটিতে রয়েছে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, যা সারাদিনের নির্ভরযোগ্য ব্যবহার ও দীর্ঘস্থায়ী স্থায়িত্বের কথা মাথায় রেখে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি, দীর্ঘসময় ধরে কানেক্টিভিটি ও নিরবিচ্ছিন্ন বিনোদনের নিশ্চয়তা দিতে ফোনটিতে রিভার্স চার্জিং সুবিধা ও অপোর অপ্টিমাইজড ব্যাটারি ম্যানেজমেন্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

উন্নত ভিউয়িং অভিজ্ঞতার জন্য অপো এ৬কেতে রয়েছে ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে, যা আলট্রা-স্মুথ স্ক্রলিং ও ইমার্সিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে। দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করতে স্মার্টফোনটিতে এআই এডিটর ২.০, এআই গেমবুস্ট ২.০, এআই লিঙ্কবুস্ট ৩.০, থেফট প্রোটেকশন, জেমিনি ইন্টিগ্রেশন ও ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টির মতো উন্নত প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “দেশের বাজারে আপো এ৬কের সফল উন্মোচনের পর ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়ে আমরা বেশ উৎসাহিত হয়েছি। ফলে, আমরা এখন নতুন ৬ জিবি + ১২৮ জিবি ভেরিয়েন্ট নিয়ে এসেছি। যে সকল ফোন ব্যবহারকারী তাদের দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারে আরও স্মুথ পারফরম্যান্স ও বেশি স্টোরেজ সুবিধা খুঁজছেন, এই স্মার্টফোনটি তাদের জন্য আনা হয়েছে। অপো সবসময় ক্রেতাদের পরিবর্তনশীল চাহিদার সাথে সংগতি রেখে নির্ভরযোগ্য প্রযুক্তি ও অর্থবহ উদ্ভাবন সকলের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অপোর বিশেষ ঈদ ক্যাম্পেইনের অংশ হিসেবে, নতুন ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের এ৬কে স্মার্টফোন কিনলে ক্রেতারা এক্সক্লুসিভ ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, যা তাদের বাড়তি আত্মবিশ্বাস ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা পাওয়ার নিশ্চয়তা দিবে। পাশাপাশি, এর সাথে আকর্ষণীয় লাইফস্টাইল গিফট জেতার সুযোগও থাকছে। যার মধ্যে রয়েছে অপো ওপ্যাড ডিভাইস, ওলাইক টিডব্লিউএস ইয়ারবাডস, ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও অপো ক্যাপ। এছাড়াও, ক্রেতারা সর্বোচ্চ ২০% ডাউন পেমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন, যা এই ঈদে তাদের পছন্দের অপো স্মার্টফোনে আপগ্রেড করাকে আরও সহজ করে তুলবে।

৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের এই ডিভাইসটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে মাত্র ২১,৯৯৯ টাকায়। ক্রেতারা দেশের যেকোনো অপো অনুমোদিত ব্র্যান্ড স্টোর ও রিটেইল পার্টনারদের কাছ থেকে স্মার্টফোনটি সংগ্রহ করতে পারবেন।